Logo
Logo
×

Advertisement

বিনোদন

পরীমনির মেয়ে আইসিইউতে

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৭:৪২ এএম

পরীমনির মেয়ে আইসিইউতে

Advertisement

ঢালিউড অভিনেত্রী পরীমনির একমাত্র ছেলে পদ্ম কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। শ্বাসকষ্ট জনিত কারণে নিজেও হাসপাতালে ভর্তি হয়েছেন। এবার জানা গেল পরীমনির মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি। 

সোমবার (১৮ আগস্ট) রাতে পরীমনি ফেসবুকে জানান, তার মেয়ে আইসিইউতে ভর্তি, ছেলে পদ্মের জ্বর ১০২ ডিগ্রি এবং তার নিজস্ব জ্বর ১০৩.৫ ডিগ্রি, সঙ্গে কাশি ও শ্বাসকষ্ট রয়েছে।

এর আগে ‎সোমবার সকালে এক পোস্টে অভিনেত্রী লেখেন, বাসার সবার জ্বর।

বলে রাখা ভালো, রোববার (১৭ আগস্ট) সকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে হাসপাতালে যান পরী। সঙ্গে নেন তার ছেলেকেও। চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।

পরীমনির ঘনিষ্ঠজন জানিয়েছেন, শ্বাসকষ্ট কিছুটা কমলেও তার জ্বর এখনো উচ্চমাত্রার এবং শরীরে ব্যথা রয়েছে। চিকিৎসকরা আরও কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন।

নিজের ভেরিফাইড ফেসবুকে ছেলের অসুস্থতার কথা আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। ছেলের অসুস্থতার একটি ছবি পোস্ট করে বলেছিলেন, ১০২ ডিগ্রি জ্বরে ভুগছে পদ্ম। সে সময় ভক্তদের ছেলের অসুস্থতার কথা জানালেও মেয়ে এবং নিজের অসুস্থতা জানাননি তিনি। 

গত ১০ আগস্ট ছিল পরীমনির ছেলের তৃতীয় জন্মদিন। সেদিন ঘনিষ্ঠজনদের নিয়ে একটি পারিবারিক পুনর্মিলনীর আয়োজন করেন তিনি।

ওই দিনের পর থার্মোমিটারের ছবি পোস্ট করে পরীমনি ফেসবুকে ছেলের অসুস্থতার খবর দেন। ধারণা করা হচ্ছে, সেদিন ভাইরাস আক্রান্ত কোনো অতিথি জ্বরের জীবাণু নিয়ে পরীমনির বাসায় হাজির হয়েছিলেন।

এদিকে কঠিন এই সময়ে ভক্তদের দোয়া কামনা করেছেন অভিনেত্রী। 

Advertisement

পরীমণি ঢালিউড

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম