Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পুরোনো দিনের গল্প নিয়ে নতুন রূপে ফিরবেন করণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১২:০২ পিএম

পুরোনো দিনের গল্প নিয়ে নতুন রূপে ফিরবেন করণ

Advertisement

আগামী বছর থেকে আবার পরিচালনায় ফিরছেন বলিউড প্রযোজক ও নির্মাতা করণ জোহর। এর আগে গত দুই বছর ধরে প্রযোজক হিসেবে নিয়মিত সক্রিয় থাকলেও কোনো সিনেমা নির্মাণ করেননি। 

তাই নতুন আঙ্গিকে বড়পর্দায় ফিরতে চলেছেন এ নির্মাতা। এবার আর সমসাময়িক প্রজন্ম নয়, পরিচালক তুলে ধরবেন পুরোনো দিনের গল্প। দর্শকদের জন্য বড় চমক নিয়ে নতুন রূপে ফিরবেন। 

করণ জোহরের এই ফিরে আসার কথা শুনে ভীষণ খুশি ভক্ত-অনুরাগীরা। অনেকেই মতামত জানিয়ে লিখেছেন, পুরোনো দিনের স্টাইলের সিনেমা এ মুহূর্তে ভীষণ-ভীষণ প্রয়োজন, তাই পরিচালকের ফিরে আসা উচিত।

সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সাদা শার্ট পরে সমুদ্রের মাঝে তোলা নিজের একটি ছবি শেয়ার করেছেন এ নির্মাতা। সেই ছবির পোস্টের ক্যাপশনে করণ জোহর লিখেছেন, ২০২৬ সাল হবে সেই বছর, যখন আবার সেটে ফিরব। আমার জীবনের নতুন সংস্করণের সূচনা হতে চলেছে। 

এ পরিচালক বলেন, নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি। কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না, তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাবো? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলো হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।

করণ জোহর বলেন, আমি শুধু একটি দিন নয়, প্রত্যেক মুহূর্তকে কাজে লাগানোর চেষ্টা করছি। তোমাদের সবাইকে ভীষণ ভালোবাসি। দেখা হবে।

Advertisement

বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম