Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ফারাহ খান মা-বোন তুলে গালাগাল করতেন: আমিশা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ০৩:১০ পিএম

ফারাহ খান মা-বোন তুলে গালাগাল করতেন: আমিশা

Advertisement

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার শুটিংয়ের কিছু অজানা ঘটনা ফাঁস করে আলোচনায় এসেছেন। দীর্ঘ ২৫ বছর পর সম্প্রতি অভিনেত্রী জানালেন, সিনেমার কোরিওগ্রাফার ফারাহ খান নাকি সেটে প্রায়ই মা-বোন তুলে গালাগাল করতেন। যদিও এ কথা মজার ছলেই বলেছেন বলে জানিয়েছেন আমিশা। এরপরও এ মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

সম্প্রতি কোরিওগ্রাফতার ফারাহ খান তার ব্লগে জানান, তিনি অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সেখানে তাদের পুরোনো বন্ধুত্বের নানা মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ে। আড্ডার ফাঁকে তারা ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার নানা স্মৃতিচারণ করেন। 

এর আগে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হয়েছিল আমিশা প্যাটেল ও হৃতিক রোশনের। প্রথম সিনেমাতেই বাজিমাত করে রাতারাতি তারকা বনে যান এ জুটি। সিনেমাটি ব্লকবাস্টার হয় এবং হৃতিক-আমিশার জুটি দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা লাভ করে।

ফারাহ খানের ভ্লগে সেই সিনেমা প্রসঙ্গে আড্ডার দিতে গিয়ে অভিনেত্রী আমিশা প্যাটেল হাসতে হাসতে জানান, কীভাবে ফারাহ খান তাদের বকাঝকা করতেন এবং কখনো কখনো মা-বোন তুলে গালাগালও করতেন। তবে আমিশা স্পষ্ট করে বলেন যে, এটি ছিল তাদের মজার সম্পর্ক এবং ফারাহ সবসময়ই তাদের প্রতি স্নেহশীল ছিলেন।

অভিনেত্রী বলেন, আমরা সাধারণ ছেলেমেয়ে থেকে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলাম। রোহিত আর সোনিয়াও যেন জাতীয় ক্রাশ হয়ে গিয়েছিল। এটা একটা সাধারণ সিনেমা ছিল না। মানুষ এ চরিত্র দুটিকে গ্রহণ করেছিলেন। তিনি বলেন, আমি তো বহুদিন ধরে এর মধ্যেই ডুবে ছিলাম। আমি জানি না, কীভাবে এটা হলো। বিষয়টি বেশ অলৌকিক ছিল। 

‘কহো না প্যায়ার হ্যায়’ সিনেমার পর আমিশা প্যাটেলের ক্যারিয়ারে ধস নামে। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কার মুখে পড়েন অভিনেত্রী। 

উল্লেখ্য, ‘গদর-২’ সিনেমার মাধ্যমে ২২ বছর পর তিনি আবারও বলিউডে সাফল্যের মুখ দেখেছেন। আমিশা বলেন, আমি কোনো দিন হাল ছাড়িনি। লড়াই করেছি—ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এবং নিজের জীবনেও। এখন আমি ফিরে এসেছি, আরও শক্তভাবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম