Logo
Logo
×

Advertisement

বিনোদন

কেন জামিলের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না, জানালেন মুনমুন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পিএম

কেন জামিলের সঙ্গে বিয়েতে রাজি ছিলেন না, জানালেন মুনমুন

Advertisement

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন ও অভিনেত্রী মুনমুন আহমেদ মুনের দীর্ঘদিনের প্রেম পূর্ণতা পেয়েছে। তারা এখন স্বামী-স্ত্রী। কিন্তু বিয়ের আগে বেঁকে বসেন অভিনেত্রী— এ বিয়েতে তার মত নেই বলে জানান। কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে মুনমুন বলেন, আম্মু আগে বলত যে, নোয়াখালী-বরিশালের ছেলেদের কাছে আমাকে বিয়ে দেবে না । বা আমার তিন ভাই আছে— তাদের কাউকে ওই অঞ্চলের মেয়েদের সঙ্গে বিয়ে দেবে না।

অভিনেত্রী বলেন, নোয়াখালীতে গিয়ে বিয়ে হয়েছে। আমি তো এ বিয়েতে রাজি ছিলাম না। পরে আব্বু-আম্মু সবাই আগে আমাকে রাজি করিয়েছে। জামাই ভালো ছেলে রাজি হও, কেন বিয়ে করবে না?

তিনি বলেন, আমি যে নোয়াখালীর ছেলেকে বিয়ে করলাম, আমার এখন মনে হচ্ছে— সব দেশে আসলে ভালো-মন্দ দুটাই থাকে, পৈতৃকসূত্রে নোয়াখালী, ভালো মানুষ সে।

মুনমুন বলেন, খুব শিগগির আমাদের একটা কাজ আসতে চলেছে। ইতোমধ্যে সেটা আরটিভিতে দেখানো হয়েছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।

অন্যদিকে জামিল হোসেন বলেন, বিয়ের পরে ঠাস করে লন্ডন চলে গেছি। একটা লম্বা সময় লন্ডনে ছিলাম, ফিরার পর তুর্কি এসেছিলাম।

উল্লেখ্য, জামিল হোসেন ও মুনমুন আহমেদ দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত ৬ এপ্রিল রাতে ঢাকার উত্তরায় দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এ অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে, সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তিনি। পরে বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গেছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন মুন। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

Advertisement

অভিনেত্রী নাটক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম