Logo
Logo
×

Advertisement

বিনোদন

চলতি বছরেই আসছে শাকিবের ‘সোলজার’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ১০:৫৪ পিএম

চলতি বছরেই আসছে শাকিবের ‘সোলজার’

শাকিব খান। ছবি: সংগৃহীত

Advertisement

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান শিগগিরই দর্শকের সামনে হাজির হচ্ছেন নতুন ছবি নিয়ে। মাস কয়েক আগে ঘোষণা দেওয়া হয়েছিল আবু হায়াত মাহমুদ পরিচালিত তার অভিনীত সিনেমা ‘প্রিন্স’ আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। তবে এর আগেই আসছে আরেকটি নতুন চমক—পরিচালক সাকিব ফাহাদের সিনেমা ‘সোলজার’, যা চলতি বছরের ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।

ঈদুল আজহায় মুক্তি পাওয়া সফল ছবি ‘তাণ্ডব’-এর পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শাকিব খান। সেখান থেকে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে তিনি নতুন সিনেমা নিয়ে কথা বলেন। তার ভাষায়, ‘ধুমধাম ও অ্যাকশন সিনেমা তো অনেক হয়েছে। এবার একটু ভিন্ন ধরনের গল্পভিত্তিক সিনেমা আনতে চাই। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে এবং কাজও এগোচ্ছে। পরের সিনেমা হচ্ছে সাকিব ফাহাদের পরিচালনায় ‘সোলজার’, যা এই ডিসেম্বরে মুক্তির পরিকল্পনায় আছে। এরপর আবু হায়াত মাহমুদের পরিচালনায় ‘প্রিন্স’ মুক্তি পাবে ঈদুল ফিতরে।’

শাকিব খান আরও বলেন, ‘আরও কয়েকটি সিনেমার গল্পের কাজ চলছে। সবকিছু চূড়ান্ত হলে তা জানাতে পারব। প্রতিটি সিনেমার গল্প ও সবকিছু ভিন্ন ধরনের, আর তাছাড়া কিছু চমকপ্রদ খবরও রয়েছে, যা ধীরে ধীরে সবাই জানতে পারবেন।’

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম