Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক সিনেমাতেই শাকিবের তিন নায়িকা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ০৭:০৫ পিএম

এক সিনেমাতেই শাকিবের তিন নায়িকা

Advertisement

শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করবেন তিনজন নায়িকা। নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ঘিরে নির্মিতব্য এ সিনেমা নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। শুক্রবার প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম পোস্টার।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, ছবিটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। প্রযোজক হিসেবে আছেন শিরিন সুলতানা ও ক্রিয়েটিভ ল্যান্ড।

নির্মাতা আবু হায়াত মাহমুদ বলেন, ‘সিনেমার গল্প নব্বই দশকের ঢাকাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে ক্রাইম, লাভ, অ্যাকশন, ইমোশন সবকিছুই থাকবে। সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সিনেমাটি দর্শকনন্দিত ও সার্বিকভাবে সফল করতে দেশ ও দেশের বাইরে আমাদের একাধিক টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন। শাকিবের বিপরীতে কোন তিন নায়িকা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

আগামী নভেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

Advertisement

শাকিব খান ঢালিউড

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম