Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘অর্ডার ছাড়া বর্ডারে’ নুসরাতের ঝড়

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:২৯ পিএম

‘অর্ডার ছাড়া বর্ডারে’ নুসরাতের ঝড়

Advertisement

আগামী দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের সিনেমা ‘রক্তবীজ ২’। এ সিনেমা মুক্তির আগেই আইটেম গানে ঝড় তুলেছেন আলোচিত অভিনেত্রী নুসরাত জাহান। শুক্রবার (২২ আগস্ট) সকালে গানটি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। 

যদিও এর আগে ১৪ আগস্ট প্রকাশ হয় সিনেমা ট্রেলার, যা দেখে সিনেমার প্রতি কৌতূহল বাড়ে দর্শকদের। সেই থেকে এ সিনেমাটি ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ বেড়ে গেছে। সেই আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে ‘রক্তবীজ ২’ সিনেমায় অভিনেত্রী নুসরাতে মাতাল করা গান। এ সিনেমাটি আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। 

এর আগে প্রথম পর্বের মতো এবারও অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা ভিক্টর ব্যানার্জি, আবির চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। নতুন করে যুক্ত হয়েছেন অঙ্কুশ হাজরা, কৌশানী মুখার্জি ও সীমা বিশ্বাস।

‘রক্তবীজ ২’ সিনেমার নতুন গান ‘অর্ডার ছাড়া বর্ডার পার করতে যেও না’ প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন অভিনেত্রী নুসরাত জাহান। সবুজ পোশাকে অভিনেত্রীকে দেখা গেছে বিস্ফোরকের ড্রাম ভেঙে বের হতে। চোখধাঁধানো সাজ ও প্রাণবন্ত নাচ আর গানের কথার সঙ্গে তার উপস্থিতি দর্শকদের মুগ্ধ করে তোলেন।

‘রক্তবীজ ২’ সিনেমাটির গানের কথা লিখেছেন জিনিয়া সেন, সুর করেছেন শিলাজিৎ মজুমদার এবং কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস। শুধু বিনোদনের জন্য নয়, এ সিনেমার গল্পেও গানটির বিশেষ গুরুত্ব রয়েছে। আরও বড় চমক হচ্ছে— এ গানের মাঝপথেই অ্যাকশন লুকে হাজির হন নায়িকা মিমি চক্রবর্তী।


Advertisement

টালিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম