Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ত্রুটিপূর্ণ গাড়ি বিক্রির অভিযোগে বিপাকে শাহরুখ-দীপিকা

Advertisement

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ০২:৩০ এএম

ত্রুটিপূর্ণ গাড়ি বিক্রির অভিযোগে বিপাকে শাহরুখ-দীপিকা

Advertisement

ভারতের রাজস্থান রাজ্যে এক অভাবনীয় ঘটনায় মামলা দায়ের হয়েছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের বিরুদ্ধে। ভরতপুর জেলার এক আইনজীবী, কীর্তি সিং, অভিযোগ করেছেন—২০২২ সালে তিনি একটি Hyundai Alcazar কিনেছিলেন, যার দাম ছিল প্রায় ২৪ লাখ টাকা। 

গাড়িটি কিনে ঘরে আনবার পর থেকেই একের পর এক সমস্যার মুখোমুখি হয়েছেন তিনি।

অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, গাড়িটি দ্রুতগতিতে চালাতে গেলে হঠাৎ কেঁপে ওঠে, কিন্তু গতি পায় না। এমনকি গাড়ির ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমও বারবার সমস্যায় ফেলে। ফলে পরিবারের সঙ্গে চলাচলের সময় জীবনের ঝুঁকিতে পড়তে হয়েছে।

সবচেয়ে বড় অভিযোগ হলো, ডিলারশিপ জানত গাড়িতে উৎপাদনজনিত ত্রুটি রয়েছে। তা গোপন করেই গাড়ি বিক্রি করা হয়। পরবর্তীতে তারা স্বীকার করে যে, এই সমস্যা স্থায়ীভাবে দূর করা সম্ভব নয়। গাড়ি পরিবর্তন বা মেরামতের কোনো নিশ্চয়তা দিতে অস্বীকৃতি জানানো হয়।

এতে ক্ষুব্ধ হয়ে কীর্তি সিং প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও ষড়যন্ত্রের ধারায় মামলা করেন। শুধু কোম্পানি বা ডিলার নয়, FIR–এ নাম এসেছে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনেরও। কারণ তারা হুন্ডাইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। অভিযোগকারীর ভাষ্য—এই দুই তারকার প্রচারণায় অনুপ্রাণিত হয়েই তিনি গাড়িটি কিনেছিলেন।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, এই মামলা নতুন প্রশ্ন তুলেছে—বিজ্ঞাপনে অংশ নেওয়া তারকারাও কি কোনো ভোক্তা ক্ষতির দায় নেবেন? বিশেষজ্ঞরা মনে করছেন, এই মামলা ভোক্তা অধিকার আইন অনুযায়ী দীর্ঘমেয়াদি দৃষ্টান্ত তৈরি করতে পারে।

শাহরুখ খান বর্তমানে ছেলে আরিয়ান খানের ডেবিউ প্রকল্প নিয়ে ব্যস্ত এবং দীপিকা সম্প্রতি কন্যা সন্তানের ছবি ফাঁস নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচিত। এর মাঝেই এমন আইনি বিপাকে পড়ায় তাদের ভক্তরাও হতবাক।

তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, সব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে এই ঘটনায় ভারতের বিনোদন ও ভোক্তা–অধিকার মহল এক নতুন বিতর্কে উত্তপ্ত হয়ে উঠেছে।

Advertisement

শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম