Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ধ্বংসস্তূপে আটকে আছে মানুষ, যা বললেন উদ্বিগ্ন কঙ্গনা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৫, ১১:৩৫ এএম

ধ্বংসস্তূপে আটকে আছে মানুষ, যা বললেন উদ্বিগ্ন কঙ্গনা

Advertisement

সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাস দিয়ে মান্ডির সংসদ সদস্য বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আশঙ্কা প্রকাশ করে বলেছেন, মান্ডির ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছে বহু মানুষ। অভিনেত্রীর এমন পোস্টের পরেই মানুষের কাছে ভুল খবর না ছড়ানোর আবেদন করেছেন ডেপুটি কমিশনার।

এর আগে অভিনেত্রী জানিয়েছিলেন, রাজনীতির জগতে এসে তিনি হিমশিম খাচ্ছেন। এবার নিজেই নিজের এলাকা মান্ডির বিধ্বস্ত অবস্থার কথা তুলে ধরলেন কঙ্গনা রানাউত। এ এলাকারই সংসদ সদস্য তিনি। 

সামাজিক মাধ্যমে কঙ্গনা লিখেছেন মান্ডিতে বনালার কাছে বড় দুর্ঘটনার খবরে খুবই বিধ্বস্ত লাগছে। ধস নামার পর ধ্বংসস্তূপের নিচের বহু মানুষ ও যানবাহন আটকে রয়েছে বলে আশঙ্কা হচ্ছে। 

অভিনেত্রী বলেন, বিধ্বস্ত পরিবারের সঙ্গে আমি আছি। আমি প্রশাসনের সঙ্গেও অনবরত বিষয়টি নিয়ে কথা বলছি। ত্রাণ এবং উদ্ধারের কাজ চলছে। আশা করছি, ঈশ্বর সবাইকে সুরক্ষিত রাখবেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। 

কঙ্গনার এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই বিপর্যয় মোকাবিলা দপ্তরের চেয়ারম্যান তথা ডেপুটি কমিশনার অপূর্ব দেবগণ জানান, ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকে রয়েছে এমন কোনো খবর তাদের কাছে নেই। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, দয়া করে গুজব ছড়াবেন না বনালার ধস নিয়ে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে নেই।

দুজনের ভিন্ন বক্তব্যে ধন্দে পড়েছেন সামাজিক মাধ্যমের নেটিজেনরা। আবার নিন্দুকদের দাবি, রাজনীতির ময়দানে নিজেকে মানিয়ে নিতে গিয়ে ভুল করে ফেলছেন কঙ্গনা রানাউত। তার রাজনীতি ছেড়ে আবার অভিনয়ে ফেরা উচিত।

বছর না ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ একেক করে শেয়ার করে নিচ্ছেন কঙ্গনা রানাউত। গত বছর বিপুল ভোটে জয়ী হয়ে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী। সেই সময় তিনি জানিয়েছিলেন— নালা পরিষ্কার করা ও রাস্তা সাফাই করার মতো সমস্যা নিয়ে তার দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি মোটেই পছন্দ হচ্ছে না তার। রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন বলে জানিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

কঙ্গনা রানাওয়াত বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম