Logo
Logo
×

Advertisement

বিনোদন

ইডির সমন পেলেন অঙ্কুশ, কোন মামলায় জড়ালেন অভিনেতা?

Icon

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৭:৪৭ পিএম

ইডির সমন পেলেন অঙ্কুশ, কোন মামলায় জড়ালেন অভিনেতা?

Advertisement

আইনি জটিলতায় পড়েছেন টালিউড অভিনেতা ও প্রযোজক অঙ্কুশ হাজরা। বেআইনি বেটিংঅ্যাপ মামলায় নাম জড়ালো তার। অবৈধ অনলাইন বেটিংঅ্যাপের প্রচারের সঙ্গে জড়িয়ে অভিনেতা জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ। সেই সূত্রে এবার তাকে সমন পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা— এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। যদিও এ বিষয়ে অভিনেতার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

একটি সূত্র জানায়, বেআইনি বেটিংঅ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করে ইডি। সেই তালিকায় রয়েছেন বেশ কয়েকজন অভিনেতা ও নেটপ্রভাবী। এর মধ্যে রয়েছেন দক্ষিণী তারকা রানা ডগ্গুবতী থেকে কপিল শর্মা, বিজয় দেবরকোন্ডাসহ একাধিক তারকা। এবার সেই তালিকায় নতুন সংযোজন অঙ্কুশ হাজরা? এর আগে আর কোনো টালিউড তারকার নাম জড়ায়নি এ ঘটনায়। পূজার আগেই এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অভিনেতাকে।

ওই অ্যাপগুলোর হয়ে প্রচার করার বিনিময়ে তারা আর্থিক সুবিধা পেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। তদন্তকারীদের সন্দেহ— এই বেআইনি বেটিংঅ্যাপগুলো অবৈধভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। 

Advertisement

অঙ্কুশ হাজরা

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম