Logo
Logo
×

Advertisement

বিনোদন

হঠাৎ কেন প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে সালমান খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

হঠাৎ কেন প্রতিরক্ষামন্ত্রীর বাসভবনে সালমান খান

ছবির কাজের জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে যান সালমান। সংগৃহীত ছবি

Advertisement

অনেক দিন ধরেই প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন সালমান খান। বলিউড সুপারস্টারের বাসভবনে গুলি ছোঁড়ার ঘটনাও ঘটেছে। ওই ঘটনার পর তার বাসভবনসহ তাকে সরকারিভাবে নিরাপত্তা দেয়া হয়। তবুও কয়েকদিন পর পর এই হুমকি আসে। এই হুমকির মাঝেই নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে গেছেন বলিউড ভাইজান।

রোবববার (১ সেপ্টেম্বর) প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন তিনি। মন্ত্রী ও অভিনেতার হঠাৎ এই সাক্ষাতের খবরে সিনেদুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। কেন রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করলেন ভাইজান?

ভারতের একাধিক মিডিয়া ঘনিষ্ঠ সূত্র বরাতে জানিয়েছে, আগামী ৬ সেপ্টেম্বর থেকে লেহ-লাদাখে শুরু হচ্ছে সালমান অভিনীত ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির শুটিং। সিনেমার বেশ কয়েকটি দৃশ্যের জন্য প্রতিরক্ষামন্ত্রকের অনুমতি প্রয়োজন। সেই সূত্রেই সরাসরি রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিনেতা।

২০২০ সালের ভারত-চীন সংঘাতের ঘটনাকে ঘিরেই নির্মিত হচ্ছে এই সিনেমা। কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করবেন সালমান খান। চরিত্রের জন্য মাস দুয়েক ধরেই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিত্যদিন কঠোর অনুশীলনের পাশাপাশি প্রেশার চেম্বারেও ঘাম ঝরাচ্ছেন ভাইজান।

এর আগে আগস্টে ছবির কিছু প্রাথমিক দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে। তবে মূল অ্যাকশন সিকোয়েন্সগুলো ধারণ হবে লেহ-লাদাখেই। আর সেজন্যই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের বিশেষ ছাড়পত্র প্রয়োজন ছিল।

সম্প্রতি সিনেমাটির টিজার পোস্টার শেয়ার করে আলোচনায় আসেন সালমান।

Advertisement

সালমান খান বলিউড

Advertisement

আরও পড়ুন

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

বোট ক্লাবের আগেও গুলশান-বনানীতে যে কাণ্ড ঘটিয়েছিলেন পরীমনি (ভিডিও)

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন

মাস্টার্স পাশ করেও চালান রিকশা, কে এই ‘বাংলার কুমার শানু’ মিঠুন

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

আদালত চত্বরে হঠাৎ মেজাজ হারালেন পরীমনি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন পরীমনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম