Logo
Logo
×

Advertisement

বিনোদন

নাম নিয়ে বিড়ম্বনায় শাহরিয়ার নাজিম জয়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম

নাম নিয়ে বিড়ম্বনায় শাহরিয়ার নাজিম জয়

শাহরিয়ার নাজিম জয়। সংগৃহীত ছবি

Advertisement

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার নাজিম জয় একসময়ে ছোটপর্দায় নিয়মিত অভিনয় করতেন। পরে সিনেমাতেও নাম লেখান। রুপালি পর্দায় তেমন ভালো করতে না পারায় ছোট-বড় দুই পর্দায় অভিনয় থেকে দূরে সরে যান তিনি।

অবশেষে টিভি পর্দায় নতুন করে সঞ্চালকের ভূমিকায় দেখা যায় তাকে। উপস্থাপক হিসাবে বেশ সফলতা পান এ অভিনেতা। গত পাঁচ বছরে সঞ্চালক হিসেবে জয় অর্জন করেন তুমুল জনপ্রিয়তা। উপহার দেন ‘সেন্স অব হিউমার’, ‘৩০০ সেকেন্ড’সহ আরও একাধিক জনপ্রিয় শো। 

অভিনয় ছাড়াও নানা বিষয়ে তাকে সরব থাকতে দেখা যায় সামাজিক মাধ্যমে। মনের ভেতরে যে কথা থাকে, সে কথা তিনি অকপটে মানুষের সামনে তুলে ধরেন। বিভিন্ন ইস্যুতে প্রায় প্রতিনিয়ত কথা বলতে দেখা যায় জয়কে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে জয় লিখেছেন, আওয়ামী লীগের আমলে কারও নাম তারেক হওয়া কিংবা এ সময় কারও নাম জয় হওয়া, এর মতো বিড়ম্বনা আর কিছুতেই নেই। 

এ অভিনেতার এমন পোস্টকে হাস্যরস হিসেবেই দেখছেন ভক্ত-অনুরাগীরা। তার বক্তব্যের সঙ্গেও নেটিজেনরা একমত প্রকাশ করেছেন। কেউ কেউ তার নাম উল্লেখ করে মজার ছলে মন্তব্য করেছেন। এক নেটিজেন লিখেছেন, ভাই আপনি মনে হয় মহা মুসিবতে আছেন । 

আরেক নেটিজেন লিখেছেন, আপনার নামের বাকি অংশ কই? অন্য আরেক নেটিজেন লিখেছেন, আমি আমার ছেলের নাম জয় রেখেছিলাম ২০১৩ সালে। মৃত্যুর আগে পর্যন্ত সেটাই থাকবে ইনশাআল্লাহ। এই নাম সবসময় জয়ীদের নিশানা। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

পরীমনির নিরাপত্তাকর্মীদের আঘাতে রক্তাক্ত বিচারপ্রার্থী

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম