Logo
Logo
×

Advertisement

বিনোদন

সাবিনা ইয়াসমিনের ভূয়সী প্রশংসা করে যা বললেন শাকিব

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

সাবিনা ইয়াসমিনের ভূয়সী প্রশংসা করে যা বললেন শাকিব

Advertisement

বাংলা গানের জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। সুরেলা কণ্ঠে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করা এই শিল্পীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে আসছে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা। সহকর্মীরাও তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়।

এদিকে ঢালিউডের মেগাস্টার শাকিব খান এক পোস্টে সাবিনা ইয়াসমিনকে নিয়ে লিখেছেন- ‘অদ্ভুত এক মায়া আছে তার কণ্ঠে; যা ছুঁয়ে যায় ভোরের আলোতেও, আবার রাতের নিস্তব্ধতাতেও। কখনো পুরোনো দিনের সিনেমার গানে, কখনো রেডিওর আড়ালে কিংবা আমাদের জীবনের অনুরণনে। তবুও হৃদয়ে অমলিন এক নাম, সাবিনা ইয়াসমিন।’

শাকিবের কথায়, ‘প্রজন্ম বদলেছে, সময়ের পালাবদল ঘটেছে, প্রযুক্তি এনেছে নতুন যুগ। কিন্তু তার কণ্ঠের আবেদন আজও সমান জনপ্রিয়, সমান প্রাসঙ্গিক। ৫০ বছর আগের গাওয়া তার কোনো গান শুনলেও আজও মন ছুঁয়ে যায়, হৃদয় শীতল হয়ে ওঠে।’

শেষে লিখেছেন, ‘গানের এই কিংবদন্তী সাবিনা ইয়াসমিন ম্যাডামের জন্মদিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্থ থাকুন, দীর্ঘায়ু হোন- এ কামনাই করি।’

প্রসঙ্গত, ১৯৫৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরার এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন এই সংগীতশিল্পী। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি প্রবল ঝোঁক ছিল। মায়ের কাছে প্রাথমিক শিক্ষা, পরে ওস্তাদদের কাছে নিয়মিত তালিম তাকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়।

Advertisement

শাকিব খান সাবিনা ইয়াসমিন

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম