Logo
Logo
×

Advertisement

বলিউড

১৮ বছরের সংসার ভাঙছে ফাহদিনের

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৭:২৭ পিএম

১৮ বছরের সংসার ভাঙছে ফাহদিনের

ফাইল ছবি

Advertisement

বলিউডসহ প্রায় সব বিনোদন জগতে সম্পর্কের চড়াই-উতরাই লেগেই রয়েছে। আজ এক দম্পতির সম্পর্ক জোড়া লাগছে তো অন্য জুটির সম্পর্কের ভাঙন ধরছে। অনেক জুটির কয়েক মাসের মধ্যেই সম্পর্কের টানাপড়েন শুরু হয়ে যায়, আবার কেউ যুগের পর যুগ ঘর সংসার করে যাচ্ছেন। আর বিনোদন জগতের লোকজনের ওপর সবার নজর থাকে তাই কোনো তারকা জুটির ভাঙনের বিষয়টি প্রকাশ্যে এলেই রীতিমতো হৈচৈ পড়ে যায়। এবার নাকি দীর্ঘ ১৮ বছরের বিবাহিত সম্পর্ক ভাঙছে অভিনেতা ফাহদিন খান ও তার স্ত্রী নাতাশা মাধবানির। খবর টাইমস অফ ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমসের।

ফারদিন এবং নাতাশা ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই সন্তান রয়েছে, কনয়া দিয়ানি এবং পুত্র আজারিয়াস। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য তাদের। বলিউডের ‘দ্য হিট’ কাপল বলা হতো তাদের। 

কিন্তু তাদের বিবাহবিচ্ছেদের খবরেই এখন সরগরম বলিপাড়া। শোনা যাচ্ছে, গত এক বছর ধরে আলাদাই থাকছেন তারা। নাতাশা দুই সন্তানকে নিয়ে লন্ডনে রয়েছেন। ফারদিন মায়ের সঙ্গে রয়েছেন মুম্বাইয়ে। তবে তারা বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি যদিও। তবে জানা যায়, পারস্পরিক সম্মতিতেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন এবং নাতাশা।

ফারদিন বলিউড অভিনেতা ফিরোজ খানের ছেলে। অভিনেত্রী মুমতাজের মেয়ে নাতাশা। কৈশোর থেকেই তাদের মধ্যে পরিচয়। 

২০১০ সালে শেষবার ‘দুলহা মিল গেয়া’ ছবিতে দেখা গিয়েছিল ফারদিনকে। তার পর অভিনয় থেকে বিরতি নেন তিনি। পরিবার ও সংসার নিয়েই ব্যস্ত রেখেছিলেন নিজেকে। সম্প্রতি ফের বলিউডে প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নেন ফারদিন। তার জন্য নিজেকে ঘষামাজাও শুরু করেন। রিতেশ দেশমুখের সঙ্গে ‘বিস্ফোট’ নামে একটি ছবিতে দেখা যাবে তাকে।

Advertisement

বলিউড বিনোদন ফারদিন নাতাশা

Advertisement

আরও পড়ুন

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ইতিহাস গড়া ‘জেলার ২’ সিনেমায় রজনীকান্ত থেকে হৃতিক কার পারিশ্রমিক কত?

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

ভিন্ন অ্যাকশন অবতারে এনটিআর ও প্রভাস

৪র্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, কী থাকছে এবারের গল্পে?

৪র্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, কী থাকছে এবারের গল্পে?

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

নিঃশর্ত ক্ষমা চাইলেন আমির খানের ভাগ্নে ইমরান খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম