Logo
Logo
×
   

Advertisement

বলিউড

মধুচন্দ্রিমায় গিয়ে যা করলেন আমিরের জামাই

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৪, ১১:১৯ পিএম

মধুচন্দ্রিমায় গিয়ে যা করলেন আমিরের জামাই

Advertisement

বলিউড অভিনেতা আমির খানের কন্যা ইরা খানের বিয়ে ৩ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে সম্পন্ন হয়েছে। বাবার শরীরচর্চার প্রশিক্ষক নূপুর শিখরের সঙ্গে সংসার পেতেছেন ইরা। প্রায় দুই সপ্তাহ ধরে ম্যারাথন বিয়ে হয় তাদের। আইনি বিয়ে, উদয়পুরের ‘হোয়াইট ওয়েডিং’ শেষে মুম্বাইতে রিসেপশন। কোনো অনুষ্ঠান বাদ দেননি তারা। 

ইরা-নূপুরের বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে বেশ খানিকটা আলাদা। কারণ প্রায় সবাই শরীরচর্চায় পারদর্শী। তাই তার ঝলক দেখা যায় তাদের বিয়েতে। মুম্বাইতে আইনি বিয়ের দিন শরীরচর্চার পোশাকে প্রায় আট কিলোমিটার দৌড়ে আমির-কন্যাকে বিয়ে করতে যান নূপুর। তবে বিয়ের পর্ব মিটিয়ে যুগলে পাড়ি দেন মধুচন্দ্রিমায়। বিয়েতে অভিনবত্বের ছোঁয়া ছিলই, মধুচন্দ্রিমায় বজায় রাখলেন সেই ধারা।

নূপুর-ইরা দুজনের সমুদ্র পছন্দ সে কারণেই মধুচন্দ্রিমার জন্য বালির সমুদ্র সৈকত বেছে নেন। ইন্দোনেশিয়া যাওয়ার পথে বিমানের ভিতর থেকে ছবি দেন তারা। সাজগোজ খুবই সাদামাঠা, সাধারণ পোশাক দুজনের পরনে। স্বামী নূপুরের সঙ্গে একটি সেলফি তুলে ইরা লিখেছিলেন, ‘বিমানবন্দরে ইমিগ্রেশনের লাইনে একসঙ্গে।’ তবে বালি থেকে খালি হাতে ফেরেননি তারা। স্মৃতিচিহ্ন নিয়ে ফিরলেন আইরা-নূপুর। বালিতে গিয়ে দুজনেই কচ্ছপের উল্কি করান তাদের শরীরে। সেই ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইরা লেখেন, ‘আমি সারা দিন দেখছি ওদের, এক টুকরো দীপ সঙ্গে নিয়ে ফিরেছি।’

Advertisement

মধুচন্দ্রিমা আমির

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম