Logo
Logo
×
   

Advertisement

ঢালিউড

কলিকে নিয়ে সোনালি অতীতে ফিরতে চান নিপুণ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪, ০৮:০০ পিএম

কলিকে নিয়ে সোনালি অতীতে ফিরতে চান নিপুণ

Advertisement

এফডিসিতে রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে সভাপতি পদে একসময়ের নায়ক মাহমুদ কলির নাম ঘোষণা করা হয়। কলিকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চান বলে মন্তব্য করেছেন নিপুণ।

এই অভিনেত্রী বলেন, অনেকের ধারণার বাইরে ছিল যে মাহমুদ কলি সভাপতি পদে আসবেন। আমি এ জায়গাটায় অভিজ্ঞ মানুষকে চেয়েছি। যারা এর আগে শিল্পী সমিতির নেতৃত্ব দিয়েছেন, তারাই আসুক এখানে। সেদিক থেকে মাহমুদ কলি ভাই খুবই অভিজ্ঞ। এর আগে দুবার সভাপতি, দুবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। 

তার জন্য এ জায়গাটা থেকে কাজ করা অনেক সহজ হবে বলে মনে করেন নিপুণ। 

তিনি বলেন, আমরা শিল্পীরা তাকে পেয়ে আনন্দিত। সবাই এখন সিনেমার সোনালি অতীতের কথা বলেন। আমরা মাহমুদ কলি ভাইকে সঙ্গে নিয়ে সেই সোনালি অতীত ফেরাতে চাই।’

মাহমুদ কলি বলেন, ‘আমি একটা সময় সবাইকে সঙ্গে নিয়ে এখানে কাজ করেছি। আমি এখন আর সিনেমা করব না, এখানে শুধুই শিল্পীদের জন্যই কাজ করতে আসা। শিল্পীদের কল্যাণে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, আমাকে নির্বাচিত করুন, শিল্পীদের জন্য, সিনেমার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে।’

Advertisement

কলি নিপুণ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম