Logo
Logo
×
   

Advertisement

ঢালিউড

তুমি আসবে বলেই আকাশ মেঘলা: পরীমনি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৪, ০২:১৩ পিএম

তুমি আসবে বলেই আকাশ মেঘলা: পরীমনি

Advertisement

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। যে কোনো বিষয়ই খোলামেলাভাবে তুলে ধরেন সোশ্যালে। 

শনিবার ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন পরীমনি। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘তুমি আসবে বলেই আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই...।’

বর্তমানে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন লাস্যময়ী এ সুন্দরী নায়িকা। এ জন্য কলকাতায় নিয়মিত যাওয়া-আসা করতে হচ্ছে তাকে। এই সময় একমাত্র ছেলেকে নিয়েই সব সামাল দিচ্ছেন তিনি।

পশ্চিমবঙ্গে ‘ফেলু বক্সী’ সিনেমার কাজ করছেন তিনি। দেবরাজ সিনহার পরিচালনায় এতে তার সঙ্গে আরও দেখা যাবে টালিউড সুপারস্টার সোহম চক্রবর্তী ও অভিনেত্রী মধুমিতা সরকারকে।

Advertisement

আকাশ মেঘলা পরীমনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম