Logo
Logo
×

Advertisement

ইউরোপ

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৪:৪০ পিএম

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর হঠাৎ পদত্যাগ

সেবাস্তিয়ান লেকর্নু। ছবি: বিবিসি

Advertisement

দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। সোমবার স্থানীয় সময় সকালে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করার পর এ ঘোষণা দেন সেবাস্তিয়ান।

সেপ্টেম্বরের শুরুর দিকে ফ্রান্সের পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যান ফ্রাঁসোয়া বাইরুর সরকার। পরে সেবাস্তিয়ান লেকর্নুকে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর অর্থ দায়িত্ব নেওয়ার মাত্র ২৬ দিনের মধ্যে পদত্যাগের ঘোষণা দিলেন সেবাস্তিয়ান।

সেবাস্তিয়ান নিজের মন্ত্রিসভা গঠনের পর জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এর তীব্র সমালোচনা করে। এমনকি তারা ভোটের মাধ্যমে এটি বাতিলেরও হুমকি দেন। তাদের দাবি, সেবাস্তিয়ান ফ্রাঁসোয়া বাইরু সরকারের মন্ত্রিসভাকে অপরিবর্তিত রেখেছেন।

জাতীয় পরিষদের বেশ কয়েকটি দল এখন আগাম নির্বাচনের দাবি জানাচ্ছে। এমনকি কিছু দল প্রেসিডেন্ট ম্যাঁক্রোর পদত্যাগও চায়। যদিও ম্যাঁক্রো বলে আসছেন, ২০২৭ সালে মেয়াদ শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করবেন না।

গত বছরের জুলাই থেকে ফ্রান্সের রাজনীতি অত্যন্ত অস্থিতিশীল অবস্থায় রয়েছে। এর ফলে যেকোনো প্রধানমন্ত্রীর পক্ষে বিল এবং বার্ষিক বাজেট পাসের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করা কঠিন হয়ে পড়ছে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও নিজের ঘনিষ্ঠ লেকর্নু ছিলেন ম্যাক্রোঁর দ্বিতীয় মেয়াদে পঞ্চম প্রধানমন্ত্রী।

সূত্র: বিবিসি

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সের তিনটি ব্লাড ব্যাংকের ফ্রিজের নিয়ন্ত্রণ হ্যাক

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে বিক্ষোভের ডাক, মাঠে নামছেন ৭ লাখেরও বেশি মানুষ

ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ

ফ্রান্সজুড়ে আবারও লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল রাজপথ

হ্যালোইন ঘিরে ফ্রান্সে সহিংসতার শঙ্কা, মাঠে নামছে ৭০ হাজার পুলিশ

হ্যালোইন ঘিরে ফ্রান্সে সহিংসতার শঙ্কা, মাঠে নামছে ৭০ হাজার পুলিশ

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

ফ্রান্সে গবেষণার বৃত্তি, মাসে ভাতা সাড়ে ৩ লাখ টাকা

আরও পড়ুন

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

লাখ লাখ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

ইউরোপজুড়ে বাড়ছে ‘হাইব্রিড যুদ্ধের’ আতঙ্ক

ইউরোপজুড়ে বাড়ছে ‘হাইব্রিড যুদ্ধের’ আতঙ্ক

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম