Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

আজ বিশ্ব পুরুষ দিবস

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৫৯ পিএম

আজ বিশ্ব পুরুষ দিবস

বিশ্বের ৭০টিরও বেশি দেশে পালিত হচ্ছে পুরুষ দিবস। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক পুরুষ দিবস বা বিশ্ব পুরুষ দিবস প্রতি বছর ১৯ নভেম্বর পালিত হয়। পরিবার, সমাজ ও বৈশ্বিক পরিমণ্ডলে পুরুষ ও বালকদের ইতিবাচক অবদানকে সম্মান ও স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটির মূল লক্ষ্য—পুরুষ ও বালকদের সুস্বাস্থ্য নিশ্চিত করা, লিঙ্গসমতা প্রতিষ্ঠা, পুরুষদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং সমাজে তাদের ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরা।

১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের অধ্যাপক টমাস ওস্টার প্রথমবারের মতো আন্তর্জাতিক পুরুষ দিবস পালনের ধারণা সামনে আনেন। সেবার দিবসটি ফেব্রুয়ারিতে পালন করা হলেও ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসবিদ জেরোম তিলক সিংয়ের উদ্যোগে তা আনুষ্ঠানিকভাবে ১৯ নভেম্বর নির্ধারণ করা হয়। ওই বছরই ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথম আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়। 

বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, নরওয়ে, ডেনমার্কসহ বিশ্বের ৭০টিরও বেশি দেশে এ দিবসটি পালন করা হচ্ছে।

আন্তর্জাতিক পুরুষ দিবস নিয়ে FAQ

প্রশ্ন: আন্তর্জাতিক পুরুষ দিবস কবে পালিত হয়?

উত্তর: প্রতি বছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়।

প্রশ্ন: বিশ্ব পুরুষ দিবস কেন পালন করা হয়?

উত্তর: পরিবার, সমাজ ও বৈশ্বিক পরিমণ্ডলে পুরুষ ও বালকদের ইতিবাচক অবদানকে সম্মান ও স্বীকৃতি জানানোর উদ্দেশ্যে এটি পালন করা হয়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম