Logo
Logo
×

Advertisement

একদিন প্রতিদিন

২৫ আগস্ট: ইতিহাসের এই দিনে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

২৫ আগস্ট: ইতিহাসের এই দিনে

সংগৃহীত ছবি

Advertisement

প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।

আজ ২৫ আগস্ট, ২০২৬ (মঙ্গলবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী:

১৮২৫ - উরুগুয়ে স্বাধীনতা ঘোষণা করে।

১৮৩০ - বেলজিয়াম নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

১৯১৯ - লন্ডন ও প্যারিসের মধ্যে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।

১৯২১ - মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির সঙ্গে শান্তিচুক্তি করে।

১৯৪৪ - জার্মান অধিকার থেকে প্যারিস মুক্ত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় উগান্ডা।

১৯৭৫ - জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।

১৯৮৯ - একটানা ৪৫ বছর কমিউনিস্ট শাসনের পর পোল্যান্ডে প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রর্বতন।

১৯৯১ - সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্র বাইলোরাশিয়া স্বাধীনতা ঘোষণা করে।

১৯৯২ - চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

জন্ম:

১৫৩০ - প্রথম রাশিয়ান জার চতুর্থ আইভানের জন্ম।

১৮৭২ - স্যার আবদুল করিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার মন্ত্রী।

১৯০০ - সজনীকান্ত দাস বাঙালি কবি, সাহিত্য সমালোচক ও শনিবারের চিঠি সাহিত্য পত্রিকার সম্পাদক।

১৯০৬ - ইংল্যান্ডের ক্রিকেটার জিম স্মিথের জন্ম।

১৯৪৭ - প্রবাল চৌধুরী বাংলাদেশি সঙ্গীতশিল।

১৯৬২ - তসলিমা নাসরিন, বাংলাদেশের বহুল আলোচিত ও বিতর্কিত নারীবাদী সাহিত্যিক।

মৃত্যু:

১৮৬৭ - মাইকেল ফ্যারাডে, ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী। 

১৮৯৭ - মুর্শিদাবাদের কাশিম বাজার রাজের মহারাণী স্বর্ণময়ী। 

১৯০০ - জার্মান দার্শনিক ফ্রেডরিখ ভিলহেলম নিটশের মৃত্যু।

১৯০৮ - অঁতোয়ান অঁরি বেক্যরেল, ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী। 

১৯৩০ - অনুজাচরণ সেন, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের শহীদ বিপ্লবী।

১৯৬৬ - সাইয়েদ কুতুব শহীদ, একজন মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।

১৯৬৭ - পল মুনি, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। 

১৯৭৬ - সাহিত্যে যুগ্মভাবে নোবেলজয়ী সুইডিশ কথাশিল্পী আইভিন্ড জনসনের মৃত্যু।

২০০৭ -  তারাপদ রায় হাস্যরসাত্মক তথা কৌতুকরসবোধে সংপৃক্ত রচনার জন্য সুপরিচিত বাঙালি লেখক,কবি ও প্রাবন্ধিক। 

২০১২ - নিল আর্মস্ট্রং, মার্কিন নভোচারী, চাঁদে অবতরনকারী প্রথম মানুষ। 

দিবস:

স্বাধীনতা দিবস (ফ্রান্স)।

স্বাধীনতা দিবস (উরুগুয়ে)।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম