২৯ আগস্ট: ইতিহাসের এই দিনে
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম
সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তাচেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা।
আজ ২৯ আগস্ট, ২০২৬ (শনিবার)। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন, একনজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৮২৫- ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয় পর্তুগাল।
১৮৩১- মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ আবিষ্কার করেন।
১৮৩৫ - অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত।
১৮৪২ - নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইংল্যান্ডের সঙ্গে চীনের যুদ্ধ শেষ হয়। চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে ৯৯ বছরের জন্য লিজ দেওয়া হয়।
১৯৪৭- ভীমরাও রামজি আম্বেডকরকে ভারতীয় সংবিধান খসড়া সমিতির সভাপতি করা হয়।
১৯৫৩ - হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটায় সাবেক সোভিয়েত ইউনিয়ন।
১৯৫৬ - খাদ্যের দাবিতে ঢাকায় ‘ভুখা মিছিল’ হয়।
১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির কার্যক্রম নিষিদ্ধ করে সংসদ প্রস্তাব গৃহীত হয়।
জন্ম
১৬৩২ - জন লক; ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ আলোকিত যুগের অন্যতম চিন্তাবিদ এবং রাজনৈতিক ভাষ্যকার।
১৭৮০ - জঁ-ওগুস্ত-দোমিনিক আঁগ্র; ফরাসি নব্যধ্রুপদী চিত্রকর।
১৮৬২ - মোরিস মাতরলাঁক; বেলজিয়ামের নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার, কবি এবং প্রবন্ধকার।
১৯০৪ - ভারনার ফ্রোসমান; জার্মান চিকিৎসক। তিনি ১৯৫৬ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
১৯০৫ - ধ্যানচাঁদ; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড়।
১৯০৮ - ভেরিয়ার এলউইন; ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় নৃতত্ত্ববিদ, নৃতাত্ত্বিক এবং উপজাতীয় কর্মী।
১৯১৫ - ইনগ্রিড বার্গম্যান; সুইডিশ চলচ্চিত্রাভিনেত্রী।
১৯২৩ - রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা; ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা।
১৯৩৮ - এলিয়ট গোল্ড; মার্কিন অভিনেতা।
১৯৪৩ - আর্থার বি. ম্যাকডোনাল্ড; কানাডিয়ান জ্যোতিঃপদার্থবিজ্ঞান বা নক্ষত্রবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯৪৬ - বব বিমন; মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট।
১৯৫৮ - মাইকেল জ্যাকসন; আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার।
মৃত্যু
১৫৩৩ - আতাওয়ালপা; ইনকা সাম্রাজ্যের ১৩তম ও শেষ স্বাধীন সম্রাট ছিলেন।
১৬০৪ - হামিদা বানু বেগম; মোগল সম্রাজ্ঞী।
১৯০৪ - পঞ্চম মুরাদ; অটোমান সুলতান।
১৯১১ - মীর মাহবুব আলী খান; ব্রিটিশ ভারতের হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।
১৯৬০ - হাজ্জা মাজালি; জর্ডানের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৬ - সাইয়েদ কুতুব; মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক।
১৯৮২ - ইনগ্রিড বার্গম্যান; সুইডিশ অভিনেত্রী।
১৯৮৭ - লি মারভিন; আমেরিকান অভিনেতা।
১৯৯২ - ফেলিক্স গোয়াতারি; ফরাসি মনোচিকিৎসক, দার্শনিক, সংকেতবিজ্ঞানী ও সক্রিয়তাবাদী।
১৯৯৪ - তুষারকান্তি ঘোষ; আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক।
১৯৯৭ - কংসারী হালদার; পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার তেভাগা আন্দোলনের খ্যাতনামা নেতা ও এক রাজনৈতিক ব্যক্তিত্ব।
১৯৯৯ - মোহনানন্দ ব্রহ্মচারী; ভারতীয় বাঙালি ধর্মগুরু ও যোগী পুরুষ।
২০১৮ - জেমস মারলিস; নোবেল পুরস্কার বিজয়ী ব্রিটিশ অর্থনীতিবিদ।
২০২১ - বুদ্ধদেব গুহ; প্রখ্যাত বাঙালি সাহিত্যিক।
২০২১ - এড অ্যাজনার; মার্কিন অভিনেতা ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ডের সভাপতি ছিলেন।
