৫ সেপ্টেম্বর: ইতিহাসের পাতায় আজ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
প্রবাদে বলা হয়, ‘সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না।’ সময়ের প্রবাহে প্রতিটি দিনই পরিণত হয় ইতিহাসের অংশে। আজকের বর্তমানই আগামী দিনের অতীত, আর সেই অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই স্থান পায় ইতিহাসের পাতায়।
আজ ৫ সেপ্টেম্বর ২০২৬, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। আসুন একনজরে জেনে নেয়া যাক, ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৬১২: চারটি যুদ্ধজাহাজ নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নৌবাহিনী গঠন।
১৬৬৬: গ্রেট ফায়ার অব লন্ডনের অবসান।
১৭৬৩: ব্রিটিশ বাহিনী বাজমহলের কাছাকাছি উদয়নালায় মীর কাশিমকে পরাজিত করে।
১৯০৫: রাশিয়া ও জাপানের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৩৯: দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার নিরপেক্ষতা ঘোষণা করে।
১৯৬০: রোম অলিম্পিক আসরে মোহাম্মদ আলী বক্সিংয়ে স্বর্ণপদক লাভ করেন।
১৯৭২: মিউনিখ গণহত্যা; ব্লাক সেপ্টেম্বর নামক একটি প্যালেস্টাইন স্বাধীনতাকামী দল মিউনিখ অলিম্পিক গেমসে ১১ জন ইসরাইলিকে হত্যা করে।
১৯৭১: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শহীদ হন।
২০০০: প্রশান্ত মহাসাগীয় দ্বীপ টুভ্যালু জাতিসংঘে যোগ দেয়।
জন্ম
১১৮৭: অষ্টম লুইস, ফ্রান্সের রাজার জন্ম।
১৭৭৪: ডেভিড ফ্রেডরিখ, জার্মান চিত্রকর, ক্যাস্পারের জন্ম।
১৮৮৮: স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন।
১৯৫৪: রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার।
১৯৭০: বাংলাদশের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক।
১৯৭৯: আয়ান আলি খান, ভারতীয় শাস্ত্রীয় যন্ত্রসংগীত শিল্পী (সরোদিয়া)।
১৯৯১: ইমরান মাহমুদুল হক, বাংলাদেশি সংগীত শিল্পী।
মৃত্যু
১১৬৫: নিযো, জাপানের সম্রাট।
১৫৬৬: তুর্কী সুলতান সোলাইমান আজম।
১৭৮৬: পর্যটক জন হ্যানয়, ইংরেজ ব্যবসায়ী।
১৮৫৭: অগুস্ত কোঁত, ফরাসি সমাজবিজ্ঞানী।
১৮৫৯: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সুলেমান বন্দরনায়েক নিহত হন।
১৯৭৪: বাংলার লোকসঙ্গীত শিল্পী আবদুল আলীম।
১৯৯৭: মাদার তেরেসা।
২০০৯: সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান।
