Logo
Logo
×
   

Advertisement

একদিন প্রতিদিন

১১ জুন: ইতিহাসে আজকের এই দিনে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৯, ০৩:৩৮ এএম

১১ জুন: ইতিহাসে আজকের এই দিনে

২০১৭ সালের এই দিনে চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছিল।

Advertisement

আজ ১১ জুন ২০১৯, মঙ্গলবার। ২৮ জ্যৈষ্ঠ, ১৪২৬ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬২ তম (অধিবর্ষে ১৬৩ তম) দিন।

এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৪২৯ - ইয়ারগু যুদ্ধের মাধ্যমে শত বছরের যুদ্ধ (হানড্রেড ইয়ার্স ওয়ার)শুরু হয়।

১৪৮৮ - চতুর্থ জেমস স্কটল্যান্ডের রাজা নিযুক্ত।

১৫০৯ - ক্যাথরিনকে ইংল্যান্ডের রাজা ৮ম হেনরির বিয়ে।

১৭২৭ - দ্বিতীয় জর্জ ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত।

১৭৬০ - মহীশুরের নবাব হায়দার আলির সঙ্গে ব্রিটিশদের যুদ্ধ শুরু হয়।

১৭৮৮ - রাশিয়ার অভিযাত্রী গেরাসিম ইসমাইলভ আলাস্কায় পৌঁছেন।

১৮৪৬ - মৌলবি ফরিদ উদ্দিন খাঁর সম্পাদনায় বহুভাষিক সাপ্তাহিক পত্রিকা ‘জগদুদ্দীপক ভাস্কর’ প্রকাশিত হয়।

১৮৫৫ - বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে প্রথম বারের মত সূর্য রশ্মির বিভাজন আবিস্কার করা হয়।

১৯৪২ - সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ফ্যাসিবাদ বিরোধী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৬৩ - রাজা পলের ব্রিটেনে রাষ্ট্রীয় সফরের প্রতিবাদে গ্রিসের প্রধানমন্ত্রী কনস্টান্টিন কারমানসিসের পদত্যাগ।

১৯৮১ - ইরানে ভূমিকম্পে দেড় হাজার লোক নিহত ।

১৯৯১ - নোবেল শান্তি পুরস্কার ভূষিত মাদার তেরেসা বাগদাদ সফরে যান।

২০০৭ - বাংলাদেশে চট্টগ্রাম মহানগরীতে ভয়াবহ প্লাবন ও পাহাড় ধ্বসের ঘটনায় কমপক্ষে ৮৪ জন নিহত হয়েছিল।

২০১৭ - চট্টগ্রামসহ রাঙামাটি ও বান্দরবানে দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসের ঘটনায় কমপক্ষে ১২৫ জন নিহত হয়েছিল।
 

জন্ম:

১৫৭২ - ইংরেজ কবি নাট্যকার বেন জনসন।

১৮৯৭ - ভারতের বিপ্লবী রাম প্রসাদ বিসমিল।

১৮৯৯ - নোবেলজয়ী (১৯৬৮) জাপানি সাহিত্যিক ইয়াসুনারি কাওয়াবাতা।

১৯০১ - সাহিত্যিক ও প্রাবন্ধিক প্রমথনাথ বিশী।

১৯৪৭ - বিহারের রাজনীতিবিদ লালু প্রসাদ যাদব।

মৃত্যু:

১৮৬০ - পণ্ডিত ও গ্রন্থকার রামকমল ভট্টাচার্যের আত্মহত্যা।

১৯০৩ - সার্বিয়ার রাজা আলেকজান্ডার ও রানী দ্রাগা বেলগ্রেডে আততায়ীর হাতে নিহত।

১৯৩৬ - আমেরিকার লেখক রবার্ট ই. হাওয়ার্ড।

১৯৬২ - চলচ্চিত্র ও নাট্যাভিনেতা ছবি (শচীন্দ্রনাথ) বিশ্বাস।

১৯৭০ - নারীনেত্রী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ও দেশব্রতী লীলা রায়ের (নাগ)।

 

Advertisement

এই দিনে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম