১ জানুয়ারি: হাসতে নেই মানা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২০, ০৭:১১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
* জোকস-১
স্যার: ডিসেম্বর মাস কয়দিনে?
বল্টু: ৩০ দিনে।
স্যার: কিহ! তাহলে ৩১ শে ডিসেম্বর কীভাবে এলো?
বল্টু: ওটাতো থার্টিফার্স্ট নাইটের দিনটা স্যার।
* জোকস-২
স্যার: I am GPA 5 এর লেটেস্ট ভার্সন কি?
বল্টু: I am send U a surprise msg
* জোকস-৩
গ্রামের বাজারে রাস্তার পাশে এক লোক কিছু ডিম নিয়ে বসে আছে। এমন সময় একজন এসে জিজ্ঞাসা করল-
ক্রেতা: এগুলো কার ডিম ভাই?
বিক্রেতা: আমার ডিম।
ক্রেতা: ওহ, আমি মনে করেছিলাম মুরগির ডিম।
* জোকস-৪
পুলিশ: আপনি বলছেন, গত রাতে চোর আপনার বাসা থেকে ফ্রিজ, গাড়ি, টাকা, অলঙ্কার চুরি করেছে।
বাড়ির মালিক: হ্যাঁ।
পুলিশ: কিন্তু টিভিটা নেয়নি কেন?
বাড়ির মালিক: ওটা নেবে কীভাবে! তখন তো আমি টিভি দেখছিলাম।
