Logo
Logo
×
   

Advertisement

একদিন প্রতিদিন

১৫ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে

Advertisement

Icon

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১০:০৮ এএম

১৫ জুলাই: ইতিহাসে আজকের এই দিনে

১০৯৯ সালের এই দিনে খ্রিষ্টান ক্রুসেডাররা পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করে

Advertisement

আজ ১৫ জুলাই, ২০১৮, রোববার। ৩১ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। ১৫ গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯৬ তম (অধিবর্ষে ১৯৭ তম) দিন।
একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:
১০৯৯ - খৃষ্টান ক্রুসেডাররা পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করেছিল।
১৫৮৮ - বৃটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়।
১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দী হন।
১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত।
১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবীমা কার্যক্রম চালু হয়।
১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু।
১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত।
১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন।
১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে।
১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ।
১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূ্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ।
১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম।

জন্ম:
১৬০৬ - হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী রেমব্রান্ট।
১৮২০ - বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্ত।
১৯০৫ - নোবেলজয়ী [১৯৮৯] রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি।
১৯১৪ - আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি।
১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবলার।
১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন।
১৯৭৭ - আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু:
১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার।
১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার।
১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে।
২০১০ - প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।

দিবস:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস

Advertisement

এই দিনে

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম