Logo
Logo
×
   

Advertisement

পরবাস

কোরিয়ার কিম্পু সিটিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Advertisement

Icon

ফারুক হিমেলে, কোরিয়া থেকে

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:৩৭ পিএম

কোরিয়ার কিম্পু সিটিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Advertisement

কিম্পু ফরেন সেন্টারের  হল রুমে  বাংলাদেশ স্পোর্টস  এ্যান্ড কালচারাল ইন কোরিয়ার  উদ্যোগে  ১৭ ফেব্রুয়ারি রবিবার বিকাল  ২টায় অনুষ্ঠিত হয় এক প্রাণবন্ত অনুষ্ঠান।

কিম্পু ফরেন সেন্টারের সহযোগিতায় এ অনুষ্ঠানে সালাউদ্দীন  তারেকের পরিচালনায় কাজী শাহ আলমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত  আবিদা ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে  ছিলেন কিম্পুর নগর পিতা জং হা ইয়ং, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ  মাসুদ রানা চৌধুরী  ও কিম্পু ফরেন সাপোর্ট  সেন্টারের প্রধান চে ইয়ং ইল।

অতিথিরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের  গুরুত্ব ও  প্রয়োজনীয়তার উপর আলোচনা করেন।

উল্লেখ্য,  সাংস্কৃতিকপর্বে  শিল্পী বিএসকে সদস্য সুমি বড়ুয়া,  ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানটি পরিবেশন করেন। 

Advertisement

মাতৃভাষা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম