Logo
Logo
×

Advertisement

পরবাস

ইতালিতে কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা

Advertisement

Icon

জমির হোসেন, ইতালি থেকে

প্রকাশ: ০১ এপ্রিল ২০১৯, ০৩:৩৮ পিএম

ইতালিতে কানেক্ট বাংলাদেশের স্বাধীনতা দিবসের আলোচনা

Advertisement

ইতালির রোমে কানেক্ট বাংলাদেশের আয়োজনে মহান স্বাধীনতা দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ইউরো বাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

কানেক্ট বাংলাদেশের ইতালি সমন্বয়ক মুজিবুর রহমানের পরিচালনায় কেন্দ্রীয় সমন্বয়ক আঁখি সীমা কাউসারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমন্বয়ক সচিব কাজী জাকারিয়া, কোষাধ্যক্ষ রওশন আরা, জমির হোসেন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রবাসীদের অধিকার আদায়ের জন্য কানেক্ট বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কানেক্ট বাংলাদেশের শ্লোগান, বাংলাদেশের উন্নয়ন প্রবাসীদের অধিকার। এ শ্লোগানের ধারাবাহিকতা বজায় রাখতে প্রবাসীদের জন্য কাজ করে যাবে অরাজনৈতিক সংগঠন কানেক্ট বাংলাদেশ।

সভায় সম্প্রতি এফআর টাওয়ারের নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া যেকোন বিল্ডিং প্লানিংয়ে যেন পর্যাপ্ত পরিমান অগ্নিকান্ডের সময় দূর্ঘটনা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবী জানান।

Advertisement

আলোচনা

Advertisement

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম