Logo
Logo
×
   

Advertisement

পরবাস

স্পেন আওয়ামী লীগের কর্মী-সমাবেশ অনুষ্ঠিত

Advertisement

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ২৩ এপ্রিল ২০১৯, ১২:৫৭ পিএম

স্পেন আওয়ামী লীগের কর্মী-সমাবেশ অনুষ্ঠিত

Advertisement

সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের নির্দেশে স্পেন আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্দ্যোগে কর্মী-সমাবেশ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলাদেশ অ্যাসোসিয়েশনের হলে সোমবার (২২ এপ্রিল) রাত ৮ টায় এ কর্মীসভা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন স্পেন আওয়ামী লীগের নেতা এস আর আই এস রবিন।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের নির্দেশনা মেনে চলতে অনুরোধ করা হয়। আওয়ামী লীগ নেতা মো. দুলাল সাফার সঞ্চালনায় এ সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা জাকির হোসেন, এম এ কাদের, আয়ুব আলী সোহাগ, মো. কিরণ, শাহ আলম, শেখ ইসলাম, আব্দুল কায়ূম সেলিম, জানে আলম, বাতেন সরকার, আক্তার হোসেন, মো. জসিম, আজম কাল, এফ এম ফারুক পাভেল, মো. সায়েম, দবির তালুকদার, মো. ফয়সাল, মো. হাসান, মো. জালাল হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বঙ্গবন্ধু স্বাধীন একটি ভূখন্ড দিয়ে গেছেন। সেটি এখন সোনার বাংলায় পরিণত হচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যার নেতৃত্বে।

তবে এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রবাসী নেতাকর্মীদেরও ভূমিকা থাকতে হবে। এস আর আই এস রবিন তার সমাপনী বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী হাসিনার দূরদর্শিতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ এক অবস্থানে উন্নীত হয়েছে। বাংলাদেশের এই এগিয়ে চলার অবিস্মরণীয় ঘটনাবলী পাশ্চাত্যের বন্ধুদের কাছে উল্লেখ করতে হবে দলীয় নেতাকর্মীদের। কারণ, একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসরেরা প্রতিনিয়ত বাংলাদেশ বিরোধী অপতৎপরতা চালাচ্ছে।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে প্রবাসেও নিরলসভাবে কাজ করছে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার এ গতিধারা কোন অপশক্তি রোধ করতে পারবে না।

Advertisement

সমাবেশ অনুষ্ঠিত

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম