Logo
Logo
×

Advertisement

পরবাস

স্পেনে এরশাদের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Advertisement

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০১৯, ১২:৫৬ পিএম

স্পেনে এরশাদের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Advertisement

স্পেনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

৩ সেপ্টেম্বর রাজধানী মাদ্রিদের বাংলাদেশিদের কেন্দ্রস্থল লাভাপিয়েসের মহারাজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ চেহলাম ও দোয়া মাহফিলে জাতীয় পার্টির নেতাকর্মী ছাড়াও আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেয়।

অল ইউরোপ এরশাদ সমর্থক ফোরাম আহ্বায়ক ও স্পেন জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আবুল হোসেনের সভাপতিত্বে ও রাজনীতিবিদ এম আই আমিনের সঞ্চালনায় আয়োজিত চেহলাম ও আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের ভারপ্রাপ্ত সভাপতি ও স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন।

বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, কমিউনিটি নেতা শেখ মোহাম্মদ ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মান্নান, বাংলাস্কুলের প্রধান শিক্ষিকা শামীম হোসেন, যুবলীগ নেতা মাহবুবুল হক বকুল এবং বিভিন্ন স্থানের নেতাকর্মীরা। চেহলাম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্পেন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শোভন স্পেনের বাইরে থাকায় তার পক্ষে লিখিত শোক বাণী পাঠ করেন জাতীয় পার্টি স্পেন শাখার সাংগঠনিক সম্পাদক মো. তাপস। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এরশাদ সারাজীবন দেশ ও জাতির কল্যাণেই কাজ করে গেছেন। লোভ লালসার উর্দ্ধে থেকে তিনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত গণতন্ত্রকে সুসংহত করতে নিজেকে উৎসর্গ করে গেছেন। এরশাদের জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে তিনি কত বেশি জনপ্রিয় ছিলেন।

অসীম জনপ্রিয়তা নিয়েই তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এতে প্রমাণিত হয়েছে জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক বেশি শক্তিশালী।

দোয়া মাহফিল ও চেহলামে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক একেএম জহিরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের ঢালী, গ্রীন ক্রিসেন্ট সোসাইটি মাদ্রিদের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ব্যবসায়ী আব্দুল আউয়াল প্রমুখ।

সভাশেষে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের আপ্যায়িত করা হয়।

Advertisement

দোয়া মাহফিল

Advertisement

আরও পড়ুন

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় এফবিজেএর নিন্দা

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

মালয়েশিয়ায় পাহাড় ধসে বাংলাদেশির মৃত্যু

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম