Logo
Logo
×

Advertisement

পরবাস

মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির শোকসভা

Advertisement

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৩৭ পিএম

মাদ্রিদে নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির শোকসভা

Advertisement

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের মা মরহুমা মোছাম্মৎ শহিনা বেগমের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) রাতে স্পেনের রাজধানী মাদ্রিদের বাংলা টাউন রেস্তোরাঁয় স্পেনে বসবাসরত নরসিংদীবাসী কর্তৃক ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সিনিয়র সহসভাপতি আলামীন মিয়ার সভাপতিত্বে আয়োজিত শোকসভায় বিভিন্ন শ্রেণী পেশা ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ মাদ্রিদে বসবাসরত প্রবাসী নরসিংদীবাসীরা উপস্থিত ছিলেন।

নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুস সাত্তার।

বিশেষ অতিথি ছিলেন গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়া, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহ আলম, আল হুদা জামে মসজিদের খতিব নূরুল আলম, মানবাধিকার সংগঠন ভালিয়ান্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাও. আসাদুজ্জামান রাজ্জাক, স্পেন আওয়ামী লীগ নেতা সায়েম সরকার, জালাল হোসাইন, মাহবুবুর রহমান বকুল স্পেন জাতীয় পার্টির সভাপতি আবুল হুসেন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য নাজু ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, রাজু আহমদ, জগলু হোসেন প্রমুখ।

এছাড়াও নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন বাদল হোসেন, এস বি রবিন, সাইদ আনোয়ার, আবুবকর সিদ্দিক, ইকবাল আহমেদ, হাবিবুর রহমান, ইয়াসমিন সিকদার, তোফাজ্জল হোসেনসহ আরও অনেকে।

সবশেষে মরহুমা মোছাম্মৎ শহিনা বেগমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ ফাতেহা পাঠ ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আকতার হোসেন। পরে শিরন্নি বিতরণ করা হয়।

উল্লেখ্য, নরসিংদী ওয়েলফেয়ার সোসাইটির সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমানের মা মোছাম্মৎ শহিনা বেগম (৭৫) মঙ্গলবার (১০ডিসেম্বর) রাত ১২:৩০ মিনিটে নরসিংদীর খুদাদিলাস্থ নিজ বাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী রেখে যান।

Advertisement

শোকসভা

Advertisement

আরও পড়ুন

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে মালয়েশিয়ায় প্রস্তুতি সভা

ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

ইসলামকে বিজয়ী করেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব: মামুনুল হক

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৯ অভিবাসী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম