Logo
Logo
×

Advertisement

পরবাস

স্পেনে কমিউনিটি নেতা আবুল খায়েরের বিদায়ী সংবর্ধনা

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১০:১০ পিএম

স্পেনে কমিউনিটি নেতা আবুল খায়েরের বিদায়ী সংবর্ধনা

Advertisement

স্পেন প্রবাসী প্রবীণ কমিউনিটি নেতা আবুল খায়ের যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসের জন্য স্বপরিবারে যুক্তরাজ্যে যাচ্ছে। এ উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দিয়েছে স্পেনের মাদ্রিদে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি।

কমিউনিটি নেতা নূর হোসেন পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় সোমবার দেশটির রাজধানী মাদ্রিদের একটি অভিজাত রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০টায় এ সংবর্ধনা দেয়া হয়।

কমিউনিটি নেতা মোজাম্মেল হোসেন মনুর সভাপতিত্বে ও গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি এম এইচ সোহেল ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য দেন বায়তুল মোকারম বাংলাদেশ মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, গ্রেটার ঢাকা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক মিল্টন ভূঁইয়া কচি, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সিনিয়র যুগ্ম সম্পাদক মুরশেদ আলম তাহের, আঞ্জুমানে আল ইসলাহ স্পেনের সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাবেক সভাপতি লুৎফুর রহমান, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সভাপতি মাহবুবুর রহমান ঝন্টু, বরিশাল অ্যাসোসিয়েশনের সভাপতি শামিম আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মাসনুন, বৃহত্তর খুলনা বিভাগীয় কল্যাণ সমিতির সভাপতি সৈয়দ মাসুদুর রহমান নাসিম, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব আবু জাফর রাসেল, কমিউনিটি নেতা আব্দুল আজিম, সোহেল আহমদ সামসু, যুবনেতা কাজী জসিম, শাওন আহমদ,আব্দুল আওয়াল খান, ব্যবসায়ী ইসমাইল আলী, জাহিদ হাসান জয়সহ কমিউনিটির নেতারা।

সভায় বক্তারা বলেন, স্পেনে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে কমিউনিটি নেতা আবুল খায়ের অতীতে যে ভূমিকা রেখেছেন সে জন্য তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। প্রবাসী বাংলাদেশিদের সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালনসহ তার এ অবদান চিরদিন স্মরণ রাখবে মাদ্রিদের ভবিষ্যৎ বাংলাদেশি প্রজন্ম।

পরিশেষে বিদায়ী কমিউনিটি নেতা আবুল খায়েরের হাতে উপহার সামগ্রী ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন কমিউনিটি নেতারা।
 

Advertisement

বিদায়ী সংবর্ধনা

Advertisement

আরও পড়ুন

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

মালয়েশিয়ায় ২২তম মিহাস ফেয়ারে বাংলাদেশের হালাল হাট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম