Logo
Logo
×
   

Advertisement

পরবাস

জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

Advertisement

Icon

ফয়সাল আহাম্মেদ দ্বীপ, ফ্রান্স থেকে

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০, ০৯:৩৪ পিএম

জাতীয় পার্টি ফ্রান্স শাখার সাধারণ সভা অনুষ্ঠিত

Advertisement

জাতীয় পার্টির ফ্রান্স শাখার সাধারণ সভা ২ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের সেইন্ট দেনিসের স্থানীয় এক হলরুমে জাতীয় পার্টি ফ্রান্স শাখার সভাপতি একেএম আলমগীরের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিব খান ইসমাইলের পরিচালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

নবনির্বাচিত মহাসচিবকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফ্রান্স শাখার নেতারা।

এ সময় মহাসচিব করোনা মহামারীতে ফ্রান্স প্রবাসীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ফ্রান্স জাতীয় পার্টির কার্যক্রম নিয়ে সাংগঠনিক আলাপ-আলোচনা করেন।

তিনি ফ্রান্স জাতীয় পার্টির নানা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নানা দিকনির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- হুমায়ুন কবির চৌধুরী, প্রধান উপদেষ্টা জাতীয় পার্টি ফ্রান্স শাখা, সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি এবং সাবেক সভাপতি জাতীয় ছাত্রসমাজ; উর্মি হাজারী, সদস্য জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি; আবুল হাসনাত, উপদেষ্টা জাতীয় পার্টি ফ্রান্স শাখা এবং সভাপতি বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি; খান বাবুল ইসলাম বাহার, সহ-সভাপতি জাতীয় পার্টি ফ্রান্স শাখা এবং সদস্য স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিটি; সুহিনুর রাজা চৌধুরী, আহ্বায়ক জাতীয় পার্টি যুব সংহতির ফ্রান্স শাখা; খান আলম হুদা, সদস্য সচিব জাতীয় যুব সংহতি ফ্রান্স শাখা। এছাড়াও অন্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
 

Advertisement

সভা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম