ভেনিসে ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা সম্পন্ন
Advertisement
জমির হোসেন, ইতালি থেকে
প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইতালিতে বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিসের ঈদ পুনর্মিলনী ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি রেস্টুরেন্টে মঙ্গলবার সমিতির শতাধিক সদস্যের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী সরগরম হয়ে ওঠে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো হল। টেবিলে টেবিলে আড্ডা আর খোশগল্পে মেতে উঠেন সবাই।
প্রবাসের ব্যস্ততম সময়কে পাশ কাটিয়ে সবার সরব উপস্থিতিতে অনুষ্ঠানটি শেষ পর্যন্ত বাঙালির মিলনমেলায় পরিণত হয়।
বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন এবং যুগ্ম সম্পাদক আজাদ খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির ধর্মবিষয়ক সহ-সম্পাদক হাফেজ আওলাদ হোসেন।
পরে বৃহত্তর কুমিল্লা সমিতির আহ্বায়ক কমিটির নেতারা নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন। সমিতির সভাপতি নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।
এরপর অনুষ্ঠানের পরিচয় পর্বে নবনির্বাচিত কমিটির সবাইকে আনুষ্ঠানিক নাম ঘোষণার মধ্যদিয়ে সবার কাছে পরিচয় করিয়ে দেন সমিতির কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য শরীফ মৃধা।
বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আইনজ্ঞ রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, উপদেষ্টা ছিদ্দিকুর রহমান বকুল, আবুল কালাম আজাদ, মনোয়ার ক্লার্ক, মাকসুদুর রহমান, ইঞ্জি. সেঁজুতি দাসগুপ্ত, উপদেষ্টা প্রফেসর মুন্না, সিনিয়র সহসভাপতি কাজী আওলাদ হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ মেজবাহ উদ্দিন আলাল, কার্যনির্বাহী কমিটির ২য় সদস্য আক্তারুজ্জামান, সহসভাপতি মনির উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক দিদারুল আলম ভূঁইয়া, প্রচার সম্পাদক নুরে আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।
এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস সিএ ফসকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌর দাসগুপ্ত। অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতির নেতৃবৃন্দরা বলেন, ভেনিসে কমিউনিটির উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এ সমিতি। যে কোনো ভালো কাজের সঙ্গে সবসময় সবার পাশে থাকবে। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
