Logo
Logo
×

Advertisement

পরবাস

জার্মানির কোলনে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি

Advertisement

Icon

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২২, ০১:০৪ এএম

জার্মানির কোলনে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি

Advertisement

জার্মানির কোলন শহরের সেন্ট্রাল মসজিদে শুক্রবার থেকে মাইকে জুমার নামাজের আজান দেওয়ার অনুমতি দিয়েছে শহর কর্তৃপক্ষ। কয়েক মাস আগেই মাইকে জুমার আজান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু বিভিন্ন বিতর্কের কারণে তা এতদিন চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার কোলন শহর কর্তৃপক্ষ ও জার্মানিতে বসবাসকারী তুরস্কের নাগরিকদের সংগঠন ‘ডিটিব’-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মধ্য দিয়ে মাইকে জুমার আজান দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তি অনুযায়ী প্রতি শুক্রবার দুপুর ১২টা থেকে বেলা ৩টার মধ্যে সর্বোচ্চ পাঁচ মিনিট আজান দিতে পারবেন মুয়াজ্জিন। তবে আজানের শব্দের মাত্রা ৬০ ডেসিবেলের মধ্যে সীমিত রাখতে হবে। আপাতত এই চুক্তিটি একটি পাইলট প্রকল্প হিসেবে প্রাথমিকভাবে দুই বছর কার্যকর থাকবে।

কোলন শহর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ‘ডিটিব’। মসজিদ পরিচালনাকারী সংস্থার সাধারণ সম্পাদক আবদুর রহমান আতসয় স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, আমরা খুব খুশি। এর মাধ্যমে এটি সবাই জানবে যে মুসলমানরা এখানে রয়েছেন।

জার্মানির আইন অনুযায়ী, দেশটিতে ধর্মীয় রীতিনীতি পালনের স্বাধীনতা রয়েছে। কোলন শহরের মেয়র হেনরিয়েট রেকার বলেছেন, এ উদ্যোগ মুসলিম জনগোষ্ঠীকে আইনের ন্যায্যতা দিয়েছে। তিনি বলেছেন, আজানের অনুমতি দেওয়ার মাধ্যমে শহরের মুসলমানের প্রতি সম্মান প্রদর্শন করা হয়েছে।

উল্লেখ্য, কোলন সেন্ট্রাল মসজিদটি পরিচালনা করে তুরস্কের নাগরিকদের ধর্মীয় সংগঠন ‘ডিটিব’। জার্মানিতে ৯ শতাধিক মসজিদ পরিচালনা করে এ সংগঠনটি। ২০১৮ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানি সফরকালে কোলন সেন্ট্রাল মসজিদটি উদ্বোধন করেছিলেন।

জার্মানিতে বর্তমানে ৫০ লাখের বেশি মুসলমান বসবাস করছেন; যা মোট জনসংখ্যার প্রায় ছয় শতাংশ।

Advertisement

জার্মানি

Advertisement

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

দক্ষিণ আফ্রিকায় নির্বাচনে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি নাসির

জনসমুদ্র দিল্লি

জনসমুদ্র দিল্লি

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

চীনের মাটিতে বাংলার ঘ্রাণ, সানইউয়ানলিতে বাংলাদেশিদের মিলনমেলা

লন্ডনে শফিকুল ইসলামের সম্মানে দিরাইবাসীর প্রীতিভোজ

লন্ডনে শফিকুল ইসলামের সম্মানে দিরাইবাসীর প্রীতিভোজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম