Logo
Logo
×
   

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যা: বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে চার্জ গঠন

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৩:০৭ পিএম

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যা: বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে চার্জ গঠন

Advertisement

মালয়েশিয়ায় ইন্দোনেশিয়ান নারীকে হত্যার দায়ে বাংলাদেশি শ্রমিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। দুই সপ্তাহ আগে একটি হোটেল কক্ষে মৃত অবস্থায় পাওয়া এক ইন্দোনেশিয়ান নারীকে হত্যার অভিযোগে অভিযুক্ত করা হয় বাংলাদেশি ওই নির্মাণ শ্রমিককে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ২৩ বছর বয়সি মো. শিমুল বাবুর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আমিরা সারিয়াতি জয়নালের সামনে অভিযোগটি পড়ে শুনানো হয়। তবে, মামলাটি উচ্চ আদালতের এখতিয়ারাধীন হওয়ায় অভিযুক্তের কাছ থেকে কোনো স্বীকারোক্তি রেকর্ড করা হয়নি।

অভিযোগ অনুসারে, গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১০ টা ১২ মিনিটে পুচংয়ের তামান মাওয়ারের একটি হোটেল কক্ষে ৩৯ বছর বয়সি নুরহায়াতিকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে অভিযোগ আনা হয়েছে, দোষী সাব্যস্ত হলে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।

এদিকে গত ৩ জানুয়ারি বিকাল ৪.৩০ মিনিটে সেরডাং জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত অফিসে, বৈধ ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে, ওই বাংলাদেশি নিজেকে নির্দোষ দাবি করেছেন।

তাকে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১) (সি) এর অধীনে অভিযুক্ত করা হয়েছিল এবং একই আইনের ধারা ৬(৩) এর অধীনে তিনি শাস্তিযোগ্য। এই ধারায় ১০,০০০ রিঙ্গিতের বেশি জরিমানা বা সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে এবং দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ছয় বার বেত্রাঘাত করা যাবে।

মামলার কার্যক্রম চলাকালীন, ডেপুটি পাবলিক প্রসিকিউটর নাদিয়াহ মালেক ফৌজি উভয় অভিযোগের জন্য অভিযুক্তকে জামিন দেওয়ার সুপারিশ করেননি।

মামলাটি পরবর্তী শুনানির জন্য ১৪ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

Advertisement

মালয়েশিয়া

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম