Logo
Logo
×

Advertisement

পরবাস

কুয়ালালামপুর বিমানবন্দরে আটক ৫১ বাংলাদেশি

Advertisement

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

কুয়ালালামপুর বিমানবন্দরে আটক ৫১ বাংলাদেশি

Advertisement

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস)। সংস্থাটি বলছে, আটক বাংলাদেশিরা অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করে। প্রয়োজনীয়তা পূরণে ব্যর্থ হওয়ায় তাদের প্রবেশ প্রত্যাখ্যান করা হয়েছে।

দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার কুয়ালালামপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার এক বিবৃতিতে একেপিএস জানিয়েছে, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল-১ এর আগমন হলে ৬৭ বিদেশিকে তল্লাশি চালানো হয়। এর মধ্যে ৫১ জন বিভিন্ন অপরাধে জড়িত তা শনাক্ত করা হয়। পরে তদন্তের জন্য তাদের অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।

পরিদর্শনে দেখা গেছে, তারা বিভিন্ন অপরাধ করেছে। যার মধ্যে রয়েছে ভুয়া হোটেল বুকিং নথি ব্যবহার ও অভিবাসন চেক এড়ানোর চেষ্টা করা।

একেপিএস জানায়, ৫১ জন বাংলাদেশিকে ইমিগ্রেশন আইন ১৯৫৯ / ৬৩-এর শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, ভুয়া নথিপত্র ব্যবহারের পাশাপাশি অনেকের কাছে পর্যাপ্ত আর্থিক সামর্থ্য ছিল না এবং তারা তাদের অবস্থানের স্পষ্ট কারণ জানাতে ব্যর্থ হয়েছেন। এমনকি কেউ কেউ স্বীকার করেছেন তারা মালয়েশিয়ায় কাজের জন্য এসেছেন।

৫১ বাংলাদেশিকে দ্রুত সময়ের মধ্যে ফেরত পাঠানো হবে বলে ওই বিবৃতিতে জানানো হয়।

Advertisement

মালয়েশিয়া বাংলাদেশি

Advertisement

আরও পড়ুন

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

জসিম-রমজানের নেতৃত্বে মালয়েশিয়া যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

অস্ট্রেলিয়ায় আসা অভিবাসী চিকিৎসকদের সহযোগিতার ঘোষণা

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম