Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গাজীপুর মহানগর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠন

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০১৯, ১০:২৬ পিএম

গাজীপুর মহানগর বিএনপির ৯টি ওয়ার্ড কমিটি গঠন

Advertisement

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের ৯টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে।

শনিবার সকালে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওইসব ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাব উদ্দিন।

গাজীপুর মহানগরের ৯টি ওয়ার্ড কমিটি সভাপতি ও সাধারণ সম্পাদকরা হলেন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সামসুদ্দোহা সরকার তাপস, সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবদুর রশিদ, সম্পাদক মইজ উদ্দিন তালুকদার, ২৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আমির হোসেন, সম্পাদক মো. মামুন উর রশিদ, ৩০নং ওয়ার্ড বিএনপির সভাপতি অ্যাডভোকেট শরীফ উদ্দিন, সম্পাদক অ্যাডভোকেট মো. মাহবুব আলম, ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলেন মো. সিরাজুল হক মণ্ডল, সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল হালিম, ২২নং ওয়ার্ডের সভাপতি মো. সালাহ উদ্দিন, সম্পাদক মো. লিটন হোসেন, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আতাউর রহমান, সম্পাদক মো. মনির হোসেন, ২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জইন উদ্দিন মোড়ল, সম্পাদক মোতাহার হোসেন তালুকদার ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলেন মো. শহীদুল্লাহ মোল্লা, সম্পাদক মো. ইমান হোসেন সরকার।

এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি আফজাল হোসেন কায়সার, আহাম্মদ আলী রুশদী, সৈয়দ আক্তারুজ্জামান, আনোয়ারা বেগম, আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক বশির আহাম্মেদ বাচ্চু, নাসিমুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মোতালিব শিকদার, অ্যাডভোকেট নূরুল কবীর শরীফ প্রমুখ।

গাজীপুর মেট্রো সদর থানা বিএনপির আহবায়ক কাজী মাহবুব উল হক গোলাপের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সদস্য সচিব ও সিটি কাউন্সিলর হাসান আজমল ভূইয়া।

Advertisement

গাজীপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম