Logo
Logo
×
   

Advertisement

সরকার

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মহিবুল হাসানকে প্রত্যাহার

Advertisement

প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে তার বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পুনরায় যোগদানের জন্য বদলি করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডা. মোহাম্মদ মহিবুল হাসানকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক পদ থেকে প্রত্যাহার করে তার মূল ক্যাডার সংস্থায় ফেরত পাঠানো হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম