Logo
Logo
×

Advertisement

সরকার

ওসমান হাদি এখন সারা বিশ্বের: সাখাওয়াত

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ০৭:০৩ পিএম

ওসমান হাদি এখন সারা বিশ্বের: সাখাওয়াত

নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জেনারেল সাখাওয়াত হোসেন। ছবি: যুগান্তর

Advertisement

নৌ পরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম জেনারেল সাখাওয়াত হোসেন বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি এখন শুধু বাংলাদেশের নয়। সারা পৃথিবীতেই তার নাম ছড়িয়ে পড়েছে। জুলাই বিপ্লবে তার ভূমিকা এ জাতি আজীবন স্মরণ রাখবে। 

শুক্রবার (২ জানুয়ারি) বিকালে জেলার নলছিটি ‘শহীদ ওসমান হাদি লঞ্চ ঘাট’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, হাদির আশা ছিল এ দেশের রাজনীতি হবে পরিষ্কার-পরিচ্ছন্ন। আমরাও চাই দেশে সেই রকম রাজনীতির ধারা ফিরে আসুক। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা জুলাই বিপ্লবের চেতনা থেকে শিক্ষা নিয়ে জনগণের হয়ে দেশের জন্য সততার সঙ্গে কাজ করবে। যদি তা না হয় এই শহীদদের আত্মা আমাদের কাউকে মাফ করবে না। 

উপদেষ্টা বলেন, আমার মন্ত্রণালয়ের অধীনে ছিল বিধায় আমি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে তার নামে নলছিটি লঞ্চ ঘাটের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করেছি। 

এর আগে তিনি ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদি ও ভগ্নিপতি আমির হোসেনের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন।

এ সময় নৌপরিবহণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রফিকুল করিম, জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, বরিশাল বিএডব্লিউটির পরিচালক মো. আমজাদ হোসেন, নলছিটি উপজেলা নির্বাহী অফিসার মো. জোবায়ের হাবিব, ওসি আরিফুল আলমসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঝালকাঠিতে আ.লীগের ৫ নেতা গ্রেফতার

ঝালকাঠিতে আ.লীগের ৫ নেতা গ্রেফতার

তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না: জিয়াউদ্দিন হায়দার

তারেক রহমান প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না: জিয়াউদ্দিন হায়দার

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, নেপথ্যে যে কারণ

শিশুসন্তান নিয়ে নদীতে ঝাঁপ দিলেন মা, নেপথ্যে যে কারণ

সাত বছরের মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতন

সাত বছরের মাদ্রাসাছাত্রকে ডাব চুরির অভিযোগে নির্যাতন

৬ নবজাতকের মৃত্যু: আরও সময় পেল তদন্ত কমিটি, প্রতিবেদন জমা ৩ জুন

৬ নবজাতকের মৃত্যু: আরও সময় পেল তদন্ত কমিটি, প্রতিবেদন জমা ৩ জুন

আরও পড়ুন

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

নতুন দায়িত্ব পেলেন মন্ত্রী আমির খসরু

২০২৭ সালের তালিকা ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

ঈদুল ফিতরে ৫ আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

সরকারি প্রতিষ্ঠানে প্লাস্টিকের বেঞ্চ ব্যবহারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম