দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম
কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও ফেসবুক পেজ থেকে নেওয়া
|
ফলো করুন |
|
|---|---|
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন, এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখবেন না।
শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতারে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
ইফতারে প্রধানমন্ত্রীর টেবিলে তার ডান পাশে সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও বাম পাশে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ঢাকাস্থ দূতাবাসের বিভিন্ন প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য ও এমপিরা উপস্থিত ছিলেন।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের সর্বস্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।
প্রধানমন্ত্রী বলেন, মানবাধিকার সুরক্ষা, মত-প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
ইফতারের আগে তিনি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মোনাজাতে অংশগ্রহণ করেন।
