Logo
Logo
×

Advertisement

সরকার

চীন বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:২৫ পিএম

চীন বাংলাদেশের উন্নয়নে সব ধরনের সহযোগিতা দিচ্ছে: মির্জা ফখরুল

বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: যুগান্তর

Advertisement

চীনকে একটি অত্যন্ত শক্তিশালী ও দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন প্রতিদিন বদলাচ্ছে এবং ক্রমাগত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। দেশটি তার নিজস্ব জনগণের কল্যাণের পাশাপাশি এখন বাংলাদেশের সার্বিক উন্নয়নে বড় ধরণের সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমাদের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ ও বিশ্ববিদ্যালয় নির্মাণে চীনের ভূমিকা অনস্বীকার্য।

শুক্রবার (১২ জুন) বেলা ১১টায় ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে শিশু শিক্ষার্থীদের মাঝে চীন সরকারের পক্ষ থেকে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে তার ব্যক্তিগত সুসম্পর্কের কথা উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী বলেন, ইতোমধ্যে আমি দুবার চীন সফর করেছি। সেই সুবাদেই তাকে বিশেষভাবে ঠাকুরগাঁওয়ে দাওয়াত করে নিয়ে এসেছি। আমরা ঠাকুরগাঁওয়ে নতুন নতুন শিল্প-কলকারখানা তৈরি করতে চাই। চীনা রাষ্ট্রদূত আমাদের এই শিল্পায়নের কাজে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

মির্জা ফখরুল জানান, আগামী বছর চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে আসবেন এবং এখানকার স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে বিনিয়োগ ও শিল্প কারখানা স্থাপনের রূপরেখা চূড়ান্ত করবেন।

অনুষ্ঠানে চীন সরকারের সৌজন্যে এলাকার মোট ৬ হাজার ৫০০ জন শিশু শিক্ষার্থীর মাঝে আকর্ষণীয় স্কুল ব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। দীর্ঘ প্রতীক্ষিত উপহার পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এর আগে সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে লাল গালিচা সংবর্ধনা, পুষ্প বৃষ্টি এবং আদিবাসী নারীদের ঐতিহ্যবাহী নৃত্যের মাধ্যমে জমকালো অভ্যর্থনা জানানো হয়। পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে এবং পরে বাংলাদেশ ও চীনের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের একজন অত্যন্ত বিখ্যাত ও প্রভাবশালী রাজনীতিবিদ। তিনি দেশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন। চীন সরকার সবসময় আপনাদের পাশে রয়েছে এবং বাংলাদেশকে সাথে নিয়েই এগিয়ে যেতে চায়। 

ঠাকুরগাঁওয়ের ভূমির প্রশংসা করে তিনি বলেন, এখানে প্রচুর কৃষিজমি ও বিপুল সম্ভাবনা রয়েছে। 

বর্ণাঢ্য এই আয়োজনে অভিভূত হয়ে চীনা রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের চীন সফরের আমন্ত্রণ জানান।

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন— ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

চীনের রাষ্ট্রদূতের এই আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো ঠাকুরগাঁও শহর জুড়ে এক উৎসবমুখর ও সাজ সাজ রব বিরাজ করছিল।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান রাষ্ট্রপতির

ঐক্য ও সম্প্রীতি নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার আহ্বান রাষ্ট্রপতির

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

আরও পড়ুন

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

মানসিক অসুস্থতা ঘিরে ভয়-লজ্জা-কুসংস্কার দূর করতে সম্মিলিতভাবে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

মুক্ত বাণিজ্য অঞ্চল ও রেলভিত্তিক আইসিডিতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে প্রধানমন্ত্রীর আহ্বান

প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসমুক্ত করতে একগুচ্ছ পদক্ষেপ সরকারের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম