Logo
Logo
×
   

Advertisement

সরকার

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে চুক্তির খসড়া প্রস্তুত ঢাকার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম

চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে চুক্তির খসড়া প্রস্তুত ঢাকার

ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি যুদ্ধবিমান জে-১০ সিই কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার। বিমান বাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে চীনা যুদ্ধবিমান জে-১০ সিই কিনতে একটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

উপদেষ্টা জাহেদ বলেন, আমাদের বিমান বাহিনীর আধুনিকায়নের কথা আছে। আমরা এর মাধ্যমে এই আধুনিকায়নের অংশ হিসেবে বিভিন্ন মডেলের চতুর্থ প্রজন্মের এমআরসিএ-মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেমসহ এগুলো (সংগ্রহের প্রক্রিয়া) চলমান রয়েছে।

এ অর্থবছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে অথবা পরের অর্থবছরের বাজেটে এটা চলে যাবে বলে জানান এই উপদেষ্টা।

চীনা যুদ্ধবিমান কেনা প্রসঙ্গে তিনি বলেন, এমআরসিএ (জে-১০ সিই) এবং অ্যাটাক হেলিকপ্টার সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে নেগোসিয়েশন মিটিংয়ের খসড়া চুক্তিপত্র প্রস্তুত করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ‘সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চায়নিজ জে-১০। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার, এখন রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা। তার সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। সো, বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম