Logo
Logo
×

Advertisement

সরকার

সমাজকল্যাণে দায়িত্ব পেয়ে যা বললেন দীপু মনি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৪, ১০:৫৯ পিএম

সমাজকল্যাণে দায়িত্ব পেয়ে যা বললেন দীপু মনি

Advertisement

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, হতদরিদ্রের হার ৫ দশমিক ৬-এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব। বঙ্গবন্ধু কন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব। 

শুক্রবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, যারা নাশকতা করে, যারা দেশবিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদের রাজনৈতিক দল বলা ঠিক না।

মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে যাব রোববার। তারপর বুঝব নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু কন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশে বলেন, আপনারা আমাকে সারা জীবন ভোট দিয়ে ঋণী করেছেন। একবার নয়, চারবার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এ ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, দোয়া এবং আশীর্বাদ। আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের এ ঋণ শোধ করার চেষ্টা করব।

দীপু মনি বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে। আর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মন্ত্রিসভায় তৃতীয়বার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে- এটি আমার জন্য সৌভাগ্য। এজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Advertisement

সমাজকল্যাণ দীপু মনি চাঁদপুর

Advertisement

আরও পড়ুন

কর্মকর্তাদের প্রধানমন্ত্রী কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

কোনো দলের প্রতি সমর্থনের প্রতিফলন ঘটাতে হবে ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয়

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর লালমনিরহাট যাবেন প্রধানমন্ত্রী

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম