Logo
Logo
×

Advertisement

সরকার

আ.লীগের লক্ষাধিক নেতাকর্মী দিল্লি থেকে ষড়যন্ত্র করছে: মাহফুজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৬:২৮ পিএম

আ.লীগের লক্ষাধিক নেতাকর্মী দিল্লি থেকে ষড়যন্ত্র করছে: মাহফুজ

ফাইল ছবি

Advertisement

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লি থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন।

মাহফুজ আলম বলেন, বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল।

তথ্য উপদেষ্টা বলেন, গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল। অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো।

মাহফুজ বলেন, গুমের সঠিক কোনো হিসাব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদেরকে কোনোদিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।’

Advertisement

শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাকর্মী দিল্লি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

Advertisement

আরও পড়ুন

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

৪ হাজার ৬৮ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধনে মোংলা যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, দেখুন তালিকা

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

‘শ্রমিকদের যৌক্তিক দাবি বিবেচনা করবে সরকার, নাশকতাকারীদের ছাড় নয়’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম