Logo
Logo
×
   

হলিউড

কেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সে আসছে নতুন সিরিজ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:২৫ এএম

কেনেডি পরিবারের উত্থান নিয়ে নেটফ্লিক্সে আসছে নতুন সিরিজ

বিশ্বের অন্যতম আলোচিত প্রভাবশালী রাজনৈতিক কেনেডির পরিবারের অজানা সব গল্প নিয়ে ড্রামা সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স। ফ্রেডরিক লোগেভালের বিখ্যাত বই ‘জেএফকে: কামিং অফ এজ ইন দ্য আমেরিকান সেঞ্চুরি’ অবলম্বনে নতুন এ ড্রামা সিরিজ নির্মাণ করছে নেটফ্লিক্স।

সম্প্রতি সিরিজের প্রথম সিনেমা 'বিহাইন্ড দ্য সিন' প্রকাশ করেছে এ স্ট্রিমিং জায়ান্টটি। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ সাড়া পড়েছে। নতুন এ ড্রামা সিরিজে অভিনয় করেছেন হলিউড তারকা মাইকেল ফাসবেন্ডার। এ অভিনেতাকে দেখা গেছে কেনেডি পরিবারের প্রধান জো কেনেডি সিনিয়রের ভূমিকায়।

নেটফ্লিক্স এ সিরিজের জন্য বিশাল এক কাস্টিং লিস্ট ঘোষণা করেছে। মাইকেল ফাসবেন্ডারের পাশাপাশি প্রধান চরিত্রগুলোতে থাকছেন লরা ডনেলি, নিক রবিনসন, জোশুয়া মেলনিক, ওয়াইট রাসেল প্রমুখ। 

এ ছাড়া উইনস্টন চার্চিল, ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট ও এফবিআই পরিচালক জে এডগার হুভারের মতো ঐতিহাসিক চরিত্রগুলোকেও সিরিজে দেখা যাবে। আট পর্বের এ ড্রামা সিরিজ প্রথম সিজনের নির্মাণকাজ বর্তমানে লন্ডনে চলছে। 

সিরিজটির শো-রানার হিসেবে আছেন স্যাম শ ও নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত আছেন অস্কারজয়ী পরিচালক টমাস ভিন্টারবার্গসহ একঝাঁক অভিজ্ঞ নির্মাতা।

উল্লেখ্য, প্রথম সিজনে দেখা যাবে ১৯৩০ সালের দশকে কেনেডি পরিবারের উত্থানের গল্প। যেখানে পরিবারের নয়, সন্তানের বেড়ে ওঠা এবং তাদের মধ্যকার প্রতিযোগিতা, প্রেম ও বিয়োগান্তক ঘটনা। বিশেষ করে বড়ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয় গড়ার জন্য তরুণ জ্যাক কেনেডির (পরে মার্কিন প্রেসিডেন্ট জেএফকে) লড়াই এ সিজনের অন্যতম আকর্ষণ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম