Logo
Logo
×

Advertisement

বিএনপি

সংসদ নির্বাচন ছাড়া এ মুহূর্তে আর কোনো এজেন্ডা নেই: আযম খান

Advertisement

Icon

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১০:২৭ পিএম

সংসদ নির্বাচন ছাড়া এ মুহূর্তে আর কোনো এজেন্ডা নেই: আযম খান

বক্তব্য রাখছেন আযম খান। ছবি: যুগান্তর

Advertisement

বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, দেশের অর্থনীতি, সমাজনীতি, গণতন্ত্র, বিনিয়োগ ও সার্বিক উন্নয়নের জন্য সংসদ নির্বাচন। সামনে একটাই এজেন্ডা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন। এছাড়া আর কোনো এজেন্ডা নেই। 

তিনি বলেন, সেই নির্বাচনের পর আমরা গণভোটের চিন্তা করব। এর আগে যারা গণভোট চায়, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায়। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি নয়, গণভোট হতে পারে নির্বাচনের পর। জুলাই সনদের যে দিকগুলো নিয়ে সবাই একমত হয়েছি সেই দিক ও এজেন্ডাগুলো সংসদে পাশ হওয়ার পরে গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য সমগ্র জাতি সমর্থন করবে।

তিনি আরও বলেন, বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে। শিগগিরই তা পত্রিকার মাধ্যমে প্রকাশ করা হবে। সেটা যে কোনো সময় হতে পারে। এটা সুনির্দিষ্টভাবে বলতে পারব না। আগামী সপ্তাহ থেকে শুরু হতে পারে। একদিন না, পর্যায়ক্রমে এ তালিকা প্রকাশ হবে।

বহিষ্কার হওয়া নেতাকর্মীদের সম্পর্কে তিনি বলেন, যারা বহিষ্কার অবস্থায় দলে কাজ করছে, তাদের ব্যাপারে দল নমনীয়। পর্যায়ক্রমে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হবে। তবে যারা দলে কাজ করছে না, এখনো যারা বিরোধিতাই করছে, তাদের ব্যাপারে দল নমনীয় হবে না।

উপজেলা যুবদলের সদস্য সচিব শাহআলম ভূইয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু, উপজেলা মহিলা দলের সভাপতি রাশেদা সুলতানা রুবি প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

১০ কোটি টাকার ব্রিজে রডের বদলে বাঁশ, প্রকৌশলীকে বান্দরবানে স্ট্যান্ড রিলিজ

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম