Logo
Logo
×

Advertisement

বিএনপি

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

Advertisement

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

‘লিখিত পাশের পর অ্যাডমিট নিয়ে আসবা, যেখানে ফোন করা লাগে করব’

বক্তব্য রাখছেন অ্যাডভোকেট ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, কত ছেলে আছে যারা পরীক্ষা দিয়ে রিটেনে পাশ করছে কিন্তু ভাইভায় এলাউ হতে পারে নাই, চাকরি পায়নি। রিটেনে পাশ করার সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ড আমার কাছে নিয়ে যাইবা। আমি যেখানে ফোন করার, সেখানে ফোন করে দেব, যাতে ছেলেটা চাকরি পায়। 

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ-জনতাগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

চাকরির তদবিরে অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়ে ফজলুর রহমান জানান, তার কাছে চাকরির জন্য তদবির করতে গিয়ে কেউ টাকা চাইলে বা তাকে টাকা দিলে বিষয়টি জানতে পারলে তিনি তা মেনে নেবেন না। চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে কাউকে টাকা না দেওয়ার জন্যও তিনি সতর্ক করেন।

জনসভায় দরিদ্র মানুষের চিকিৎসায় সহযোগিতার কথাও বলেন ফজলুর রহমান। তিনি বলেন, কোনো দরিদ্র পরিবারের সন্তান, স্ত্রী বা অন্য কোনো সদস্য অর্থের অভাবে চিকিৎসা করাতে না পারলে জানাতে হবে। প্রয়োজনে ঢাকা বা কিশোরগঞ্জে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি এবং কম খরচে চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় জনপ্রতিনিধিদের দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পরিবারের সন্তান যেন না খেয়ে ঘুমাতে না যায়, জনপ্রতিনিধিদের সে বিষয়ে খোঁজ রাখতে হবে। কেউ সহযোগিতা করতে না পারলে তিনি নিজে সহযোগিতা করবেন বলে জানান ফজলুর রহমান।

জনসভায় অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি ও চেয়ারম্যান মনির উদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

জলমহাল নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ চাইনিজ কুড়াল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

কারাবন্দি স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ওয়ালটনে নিয়োগ, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন যেসব সুবিধা

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে লোক নেবে আরএফএল গ্রুপ

৪০ বছর বয়সেও এসিআইয়ে চাকরির সুযোগ

৪০ বছর বয়সেও এসিআইয়ে চাকরির সুযোগ

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম