Logo
Logo
×

Advertisement

বিএনপি

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

Advertisement

Icon

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম

বিদ্রোহীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না: মীর শাহে আলম

বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। ছবি: সংগৃহীত

Advertisement

দলের বিদ্রোহকারীদের বিএনপিতে আর কখনো জায়গা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণকালে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। 

মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব সময় দেশের যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বন্যায় ক্ষতিগ্রস্ত কেউ যেন গৃহহীন না থাকেন, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নতুন করে ঘুরে দাঁড়াতে এবং টেকসই বাসস্থান নির্মাণে সহায়তা করবে।

বন্যাদুর্গতরা সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রীর এই সময়োপযোগী আর্থিক সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে এবং চট্টগ্রাম জেলা পরিষদের সচিব খন্দকার আরাফাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান ড. মোহাম্মদ জকরিয়া, পটিয়ার এমপি এনামুল হক, ইদ্রিস মিয়া, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম পুলিশ সুপার মাসুদ আলম, বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, আমিনুর রহমান চৌধুরী, কামরুল ইসলাম হোসাইনী, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন, বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা জজ ও দায়রা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাসির উদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

কক্সবাজারে উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে: মীর শাহে আলম

জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

বাঁশখালীতে মীর শাহে আলম জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে

৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে বরাদ্দ ৩৭০ কোটি টাকা

প্রতিমন্ত্রী শাহে আলম ৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানে সোলার স্থাপনে বরাদ্দ ৩৭০ কোটি টাকা

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার আ.লীগ নেতা

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার: স্বপন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম