Logo
Logo
×

Advertisement

শিক্ষাঙ্গন

এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে সংঘর্ষ, নারীসহ আহত ৮

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবে সংঘর্ষ, নারীসহ আহত ৮

ফাইল ছবি

Advertisement

রাজধানীর প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্তি ও জাতীয়করণের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ। এতে নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকাল পাঁচটার দিকে আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

আহতরা হলেন— মো. আরিফ উদ্দিন (৩৮), গোলাম রব্বানী (৩৫), হাফেজ রবিউল ইসলাম (৩০), মশিউর রহমান (৪২), পপি (৩৭), স্মৃতি আক্তার (৩০), সফিতা বিশ্বাস (৩০) ও হোসনে আরা (৩৫)।

আহতদের হাসপাতালে নিয়ে আসা তাদের সহকর্মী আতাউর রহমান জানান, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত ও জাতীয়করণের দাবিতে আমরা আজ বিকালে প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় জড়ো হয়েছিলাম। এ সময় পুলিশ জোর করে আমাদের সরাতে চাইলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমাদের আটজন সমন্বয়ক আহত হন। তাদের ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিকেলের দিকে প্রেসক্লাব এলাকা থেকে নারীসহ আটজনকে আহত অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। ঘটনাটি শাহবাগ থানাকে অবহিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

সুন্দরগঞ্জে শেয়ালের আক্রমণে আহত ৯

যুগান্তর সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত

যুগান্তর সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

সৌদির তিন শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আহত ১৩

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

পুলিশকে পাথর মেরে আসামি ছিনতাই

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৩০

আরও পড়ুন

সহকারী শিক্ষক নিয়োগ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বাতিলের প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

ঘুমন্ত রাবি শিক্ষার্থীকে সাপের কামড়

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম