যুগান্তর সাংবাদিক তারেক আহমেদ সড়ক দুর্ঘটনায় আহত
Advertisement
যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পিএম
আহত সাংবাদিক তারেক আহমেদ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় যুগান্তরের উপজেলা প্রতিনিধি তারেক আহমেদ গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত তারেক আহমেদ যুগান্তরের কালিহাতী উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তারেক আহমেদ জানান, তিনি বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বাংড়া এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি পড়ে গিয়ে তার বাম হাতের কব্জি ভেঙে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এলেঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে উন্নত চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়। শনিবার তার যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।

